Daniel 8:11 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সে বাহিনীপতির বিপক্ষেও আত্মগরিমা করলো ও তাঁর উদ্দেশ্যে দেওয়া নিত্য নৈবেদ্য অপহরণ করলো এবং তাঁর পবিত্র স্থান নিপাতিত হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেই শিংটি এত শক্তিশালী হয়ে উঠল যে সদাপ্রভুর সেনাবাহিনীর প্রধানের বিরুদ্ধে নিজেকে প্রতিষ্ঠা করল, সদাপ্রভুকে নিবেদিত দৈনিক নৈবেদ্য ছিনিয়ে নিল এবং তাঁর পবিত্রস্থান অপবিত্র করে তুলল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সে বাহিনীপতির বিপক্ষেও আত্মগরিমা করিল, ও তাঁহা হইতে নিত্য নৈবেদ্য অপহরণ করিল, এবং তাঁহার ধর্ম্মধামস্থান নিপাতিত হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সে বাহিনীপতির বিপক্ষেও আত্মগরিমা করিল, ও তাঁহা হইতে নিত্য নৈবেদ্য অপহরণ করিল, এবং তাঁহার ধর্মধাম-স্থান নিপাতিত হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সে নিজেকে সেই তারাগুলোর কর্তার সমান বলে দাবি করল। তাঁর উদ্দেশ্যে করা প্রতিদিনের উৎসর্গের অনুষ্ঠান সে বন্ধ করে দিল এবং উপাসনা-ঘরটাও অপবিত্র করা হল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সে নিজেকে সেই তারাগুলোর কর্তার সমান বলে দাবি করল। তাঁর উদ্দেশ্যে করা প্রতিদিনের কোরবানী সে বন্ধ করে দিল এবং বায়তুল-মোকাদ্দসও নাপাক করা হল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তার উপর আবার নিসর্গবাহিনীর প্রধানকেও সে তুচ্ছ করল। তাঁর জন্য নিরূপিত নিত্য নৈবেদ্য সে বন্ধ করে দিল। তাঁর পঠস্থান কলুষিত করে দিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেই ছোট শিংটি ভীষণ শক্তিশালী হয়ে উঠল এবং সে দূতসমূহের অধিপতির বিরুদ্ধে দাঁড়িয়ে গেল| সে লোকদের নিত্য নৈবেদ্য থেকে বিরত করল এবং মন্দিরকে ভূপতিত করল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সে মহান হয়ে উঠল, এমনকি সে সেই বাহিনীদের কর্তার সমান বলে দাবি করল। তাঁর উদ্দেশ্যে উত্সর্গ করা প্রতিদিনের নৈবেদ্য বন্ধ করে দিল এবং তাঁর পবিত্র স্থানকে অপবিত্র করল।