Daniel 8:12 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর অধর্মের কারণে নিত্য কোরবানীর বিরুদ্ধে একটি বাহিনী তার হাতে দেওয়া হল এবং সে সত্যকে ভূমিতে নিপাত করলো এবং কাজ করলো ও কৃতকার্য হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
বিদ্রোহের কারণে সদাপ্রভুর লোকদের এবং দৈনিক উৎসর্গ তার হাতে সঁপে দেওয়া হল; সে যা কিছু করল সবকিছুতেই সফল হল এবং সত্য বর্জিত হল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর অধর্ম্ম প্রযুক্ত নিত্য নৈবেদ্যের বিরুদ্ধে এক বাহিনী তাহার হস্তে সমর্পিত হইল, এবং সে সত্যকে ভূমিতে নিপাত করিল, এবং কর্ম্ম করিল, ও কৃতকার্য্য হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর অধর্ম প্রযুক্ত নিত্য নৈবেদ্যের বিরুদ্ধে এক বাহিনী তাহার হস্তে সমর্পিত হইল, এবং সে সত্যকে ভূমিতে নিপাত করিল, এবং কর্ম করিল, ও কৃতকার্য হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তার পাপের ফলে সেই তারাগুলো ও প্রতিদিনের উৎসর্গের অনুষ্ঠান তার হাতে গিয়ে পড়ল। সে সত্যকে মাটিতে ছুঁড়ে ফেলল এবং যা কিছু করল তাতেই সফল হল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তার গুনাহের ফলে সেই তারাগুলো ও প্রতিদিনের কোরবানী তার হাতে গিয়ে পড়ল। সে সত্যকে মাটিতে ছুঁড়ে ফেলল এবং যা কিছু করল তাতেই সফল হল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বিধিসঙ্গত নিত্য নৈবেদ্যর বদলে সেখানে ধর্মবিরুদ্ধ ক্রিয়াকলাপ সম্পাদিত হল। পরিত্যক্ত হল প্রকৃত ধর্ম। শিংটি আর যা কিছু করল সবেতেই সফল হল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেই ছোট শিংটি নিত্য নৈবেদ্যর পরিবর্তে পাপ কার্যে লিপ্ত হয়েছিল| সে ধর্মকে ভূপতিত করল| সে যা কিছু করেছিল তাতেই সাফল্য লাভ করল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তার বিদ্রোহের জন্যই, সেই ছাগলের শিংকে একটা বাহিনী দেওয়া হবে এবং প্রতিদিনের নৈবেদ্য উৎসর্গ করা বন্ধ হবে। সেই শিং সত্যকে মাটিতে ছুঁড়ে ফেলবে এবং সে যা কিছু করবে তাতেই সফল হবে।