Daniel 8:13 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে আমি এক জন পবিত্র ব্যক্তিকে কথা বলতে শুনলাম এবং যিনি কথা বলছিলেন, তাঁকে আর এক জন পবিত্র ব্যক্তি জিজ্ঞাসা করলেন, সেই নিত্য কোরবানীর অপহরণ ও সেই ধ্বংসজনক অধর্ম, দলিত হবার জন্য পবিত্র স্থানের ও বাহিনীর সমর্পণ সম্বন্ধীয় দর্শন কত দিনের জন্য?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এরপর আমি শুনলাম, এক পবিত্র ব্যক্তি কথা বলছেন এবং অন্য এক পবিত্র ব্যক্তি তাকে জিজ্ঞাসা করছেন, “এই দর্শন কত কাল পরে পূর্ণ হবে; দৈনিক উৎসর্গ, ধ্বংসাত্মক অধর্ম, পবিত্রস্থানের সমর্পণ এবং সদাপ্রভুর লোকদের পদদলিত করার দর্শন?”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে আমি এক পবিত্র ব্যক্তিকে কথা কহিতে শুনিলাম, এবং যিনি কথা কহিতেছিলেন, তাঁহাকে আর এক পবিত্র ব্যক্তি জিজ্ঞাসা করিলেন, সেই নিত্য নৈবেদ্যের অপহরণ, ও সেই ধ্বংসজনক অধর্ম্ম, দলিত হইবার জন্য ধর্ম্মধামের ও বাহিনীর সমর্পণ সম্বন্ধীয় দর্শন কত লোকের জন্য?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে আমি এক পবিত্র ব্যক্তিকে কথা কহিতে শুনিলাম, এবং যিনি কথা কহিতেছিলেন, তাঁহাকে আর এক পবিত্র ব্যক্তি জিজ্ঞাসা করিলেন, সেই নিত্য নৈবেদ্যের অপহরণ, ও সেই ধ্বংসজনক অধর্ম, দলিত হইবার জন্য ধর্মধামের ও বাহিনীর সমর্পণ সম্বন্ধীয় দর্শন কত দিনের জন্য?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর আমি একজন পবিত্র স্বর্গদূতকে কথা বলতে শুনলাম এবং আর একজন পবিত্র স্বর্গদূত তাঁকে জিজ্ঞাসা করলেন, “এই দর্শনে যা দেখানো হল তা কত দিন ধরে চলবে? কত দিন ধরে প্রতিদিনের উৎসর্গের অনুষ্ঠানের বদলে সর্বনাশা পাপের জিনিস থাকবে? কত দিন ধরে উপাসনা-ঘর ও তারাগুলোকে পায়ে মাড়ানো হবে?”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর আমি একজন পবিত্র ফেরেশতাকে কথা বলতে শুনলাম এবং আর একজন পবিত্র ফেরেশতা তাঁকে জিজ্ঞাসা করলেন, “এই দর্শনে যা দেখানো হল তা কত দিন ধরে চলবে? কত দিন ধরে প্রতিদিনের কোরবানীর বদলে সর্বনাশা গুনাহের জিনিস থাকবে? কত দিন ধরে বায়তুল-মোকাদ্দস ও তারাগুলোকে পায়ে মাড়ানো হবে?”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এরপর আমি শুনলাম, এক স্বর্গদূত আরেক দূতকে বলছেন, দর্শনে যে সব ঘটনাবলী দেখলাম, সেগুলি কতকাল স্থায়ী হবে? কতকাল নিত্যনৈবেদ্যের বদলে এই অনাসৃষ্টি চলবে? কতকাল নিসর্গবাহিনী ও পবিত্রস্থান পদদলিত হতে থাকবে?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর আমি পবিত্র দূতদের একজনকে কথা বলতে শুনলাম| তারপর আমি আরেকজন পবিত্র দূতকে প্রথম জনের কথার উত্তর দিতে শুনলাম| প্রথম জন বলল, “কত দিন ধরে এসব জিনিষ চলবে? কতদিন দৈনিক উৎসর্গ করা বন্ধ থাকবে? কতদিন এই ভয়ানক পাপ স্থায়ী হবে? কত দিন ধরে এই মন্দির এবং দূতেরা শ্রদ্ধাহীন ভাবে পদদলিত হবে?”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারপর আমি শুনতে পেলাম একজন পবিত্র ব্যক্তি কথা বলছেন এবং আর একজন পবিত্র ব্যক্তি তাঁকে জিজ্ঞাসা করছেন, “এই প্রতিদিনের নৈবেদ্য উৎসর্গ বন্ধ, সেই পাপ যা ধ্বংস নিয়ে আসবে, পবিত্র স্থান দখল ও বাহিনীদের পরাজয়ের বিষয়ে দর্শন, কত দিন ধরে থাকবে?”