Daniel 8:15 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি দানিয়াল এরকম দর্শন পাবার পর তা বুঝবার চেষ্টা করলাম; আর দেখ, পুরুষাকৃতি এক ব্যক্তি আমার সম্মুখে এসে দাঁড়ালেন;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যখন আমি, দানিয়েল, এই দর্শনটি দেখছিলাম ও বোঝার চেষ্টা করছিলাম, তখন আমার সামনে মানুষের মতো একজনকে দাঁড়িয়ে থাকতে দেখলাম।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি দানিয়েল এইরূপ দর্শন পাইলে পর তাহা বুঝিবার চেষ্টা করিলাম; আর দেখ, পুরুষাকৃতি এক ব্যক্তি আমার সম্মুখে আসিয়া দাঁড়াইলেন;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি দানিয়েল এইরূপ দর্শন পাইলে পর তাহা বুঝিবার চেষ্টা করিলাম; আর দেখ, পুরুষাকৃতি এক ব্যক্তি আমার সম্মুখে আসিয়া দাঁড়াইলেন;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি দানিয়েল যখন দর্শনটা দেখে বুঝবার চেষ্টা করছিলাম তখন মানুষের মত দেখতে একজন আমার সামনে এসে দাঁড়ালেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি দানিয়াল যখন দর্শনটা দেখে বুঝবার চেষ্টা করছিলাম তখন মানুষের মত দেখতে একজন আমার সামনে এসে দাঁড়ালেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দর্শনটির অর্থ কি হতে পারে ভাবছি, এমন সময়ে হঠাৎ দেখি সামনে কে যেন দাঁড়িয়ে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি, দানিয়েল এই স্বপ্নদর্শন করেছিলাম এবং তার অর্থ বোঝার চেষ্টা করেছিলাম| যখন আমি এই স্বপ্নদর্শনের কথা ভাবছিলাম তখন একজন মানুষের মতো দেখতে ব্যক্তি এসে আমার সামনে দাঁড়াল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি, দানিয়েল, যখন দর্শনটা দেখলাম, আমি তা বোঝার চেষ্টা করলাম। তখন সেখানে মানুষের মত দেখতে একজন ব্যক্তি আমার সামনে এসে দাঁড়ালেন।