Daniel 8:16 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এবং আমি ঊলয়ের তীর থেকে মানুষের স্বর শুনলাম, সেই স্বর ডেকে বললো, জিবরাইল, একে দর্শনের তাৎপর্য বুঝিয়ে দাও।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এবং উলয় নদী থেকে এক মানুষের কণ্ঠস্বর শুনতে পেলাম, তিনি বললেন, “গ্যাব্রিয়েল, ওকে এই দর্শনের মানে বুঝিয়ে দাও।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এবং আমি ঊলয়ের [তীর] মধ্য হইতে মনুষ্যের রব শুনিলাম, সেই রব ডাকিয়া কহিল, গাব্রিয়েল, ইহাকে দর্শনের তাৎপর্য্য বুঝাইয়া দেও।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এবং আমি ঊলয়ের [তীর] মধ্য হইতে মনুষ্যের রব শুনিলাম, সেই রব ডাকিয়া কহিল, গাব্রিয়েল, ইহাকে দর্শনের তাৎপর্য বুঝাইয়া দেও।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি একজন মানুষের স্বর শুনলাম; সেই স্বর ঊলয় খালের মধ্য থেকে ডেকে বলল, “গাব্রিয়েল, এই দর্শনের অর্থ এই লোকটিকে বুঝিয়ে দাও।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি একজন মানুষের স্বর শুনলাম; সেই স্বর ঊলয় খালের মধ্য থেকে ডেকে বলল, “জিবরাইল, এই দর্শনের অর্থ এই লোকটিকে বুঝিয়ে দাও।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শুনলাম উলয় নদীর উপর থেকে একজনের কণ্ঠস্বর। বলছেন, গাব্রিয়েল ওকে বুঝিয়ে দাও ও কি দেখছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর আমি ঊলয় নদীর ওপর থেকে একজন মানুষের স্বর শুনলাম| সেই স্বর বলল, “গাব্রিয়েল তুমি এই লোকটিকে স্বপ্নদর্শনের অর্থ ব্যাখ্যা করে দাও|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি একজন মানুষের স্বর শুনতে পেলাম যে ঊলয় নদীর তীরের মধ্য থেকে ডাকছিল, “গাব্রিয়েল, এই লোকটিকে দর্শনের অর্থ বুঝতে সাহায্য করো।”