Daniel 8:19 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তিনি বললেন, দেখ, ক্রোধের শেষ দিকে যা ঘটবে, তা তোমাকে জানাই, কেননা এ নিরূপিত শেষকালের কথা।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি বললেন: “এবার আমি তোমাকে বলব যে পরবর্তীকালে ঈশ্বরের ক্রোধের সময় কি হবে, কারণ এই দর্শনটি নির্ধারিত অন্তিমকাল সম্পর্কিত।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তিনি কহিলেন, দেখ, ক্রোধের উত্তরকালে যাহা ঘটিবে, তাহা আমি তোমাকে জানাই, কেননা এ নিরূপিত শেষকালের কথা।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তিনি কহিলেন, দেখ, ক্রোধের উত্তরকালে যাহা ঘটিবে, তাহা আমি তোমাকে জানাই, কেননা এ নিরূপিত শেষকালের কথা।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিনি বললেন, “ক্রোধের সময়ের শেষের দিকে যা ঘটবে তা আমি তোমাকে বলছি, কারণ দর্শনটা হল শেষকালের নির্দিষ্ট করা সময়ের বিষয়ে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিনি বললেন, “গজবের সময়ের শেষের দিকে যা ঘটবে তা আমি তোমাকে বলছি, কারণ দর্শনটা হল কেয়ামতের নির্দিষ্ট করা সময়ের বিষয়ে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বললেন, ঈশ্বরের ক্রোধের পরিণাম কি হয় এবার তাই তোমাকে দেখাব। দর্শনে যা কিছু দেখেছ সেগুলি সেই নিরূপিত অন্তিম কালের বিষয়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
গাব্রিয়েল বলল, “এখন আমি তোমাকে স্বপ্নদর্শনটি ব্যাখ্যা করব| ঈশ্বরের ক্রোধর শেষ সময়ে কি হবে তা আমি তোমাকে বলব| একটি নির্দিষ্ট সময় সমাপ্তি আসবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি বললেন, “দেখ ক্রোধের দিনের র শেষের দিকে কি ঘটবে তা আমি তোমাকে দেখাবো, কারণ সেই দর্শনটা হল শেষকালের নির্দিষ্ট করা দিনের র বিষয়ে।