Daniel 8:2 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি দর্শনক্রমে দৃষ্টিপাত করতে করতে দেখলাম, যেন আমি ইলাম প্রদেশস্থ শূশন রাজপ্রাসাদে আছি; আরও দেখলাম, যেন আমি ঊলয় নদীর তীরে আছি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
দর্শনে দেখলাম আমি ব্যাবিলনের এলম প্রদেশে শূশন নগরীর দুর্গে ছিলাম; দর্শনে আমি উলয় নদীর তীরে ছিলাম।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি দর্শনক্রমে দৃষ্টিপাত করিতে করিতে দেখিলাম, যেন আমি এলম প্রদেশস্থ শূশন রাজবাটীতে আছি; আবার দর্শনক্রমে দেখিলাম, যেন আমি ঊলয় নদীর তীরে আছি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি দর্শনক্রমে দৃষ্টিপাত করিতে করিতে দেখিলাম, যেন আমি এলম প্রদেশস্থ শূশন রাজবাটীতে আছি; আবার দর্শনক্রমে দেখিলাম, যেন আমি ঊলয় নদীর তীরে আছি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই দর্শনে আমি নিজেকে এলম প্রদেশের শূশনের দুর্গে দেখতে পেলাম। সেই দর্শনের মধ্যে আমি ঊলয় খালের পারে ছিলাম।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই দর্শনে আমি নিজেকে ইলাম প্রদেশের সুসার কেল্লায় দেখতে পেলাম। সেই দর্শনের মধ্যে আমি ঊলয় খালের পারে ছিলাম।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দর্শনে দেখলাম, আমি রয়েছি এলম প্রদেশের রাজধানী প্রাকার ঘেরা নগরী সুসায়। সেখানে উলয় নদীতীরে দাঁড়িয়ে আছি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এই স্বপ্নে আমি দেখেছিলাম আমি এলম প্রদেশের রাজধানী শূশনে ঊলয় নদীর ধারে দাঁড়িয়ে আছি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যখন আমি তাকিয়ে দেখছিলাম, তখন আমি সেই দর্শনে দেখলাম যে, আমি এলম প্রদেশের শূশনের দুর্গে নিজেকে দেখতে পেলাম। আমি সেই দর্শনের মধ্যে দেখলাম যে আমি ঊলয় নদীর তীরে আছি।