Daniel 8:21 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর সেই লোমশ ছাগল গ্রীস দেশের বাদশাহ্ এবং তার দুই চোখের মধ্যস্থানে যে বড় শিং, সে প্রথম বাদশাহ্।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কুৎসিত ছাগলটি গ্রীস রাজার প্রতীক এবং তার দু-চোখের মাঝে বড়ো শিংটি প্রথম রাজার প্রতীক।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর সেই লোমশ ছাগ যবন দেশের রাজা, এবং তাহার দুই চক্ষুর মধ্যস্থানে যে বৃহৎ শৃঙ্গ, সে প্রথম রাজা।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর সেই লোমশ ছাগ যবন দেশের রাজা এবং তাহার দুই চক্ষুর মধ্যস্থানে যে বৃহৎ শৃঙ্গ, সে প্রথম রাজা।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই লোমশ ছাগল হল গ্রীস রাজ্য এবং তার দু’চোখের মাঝখানের বড় শিং হল সেই রাজ্যের প্রথম রাজা।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই লোমশ ছাগল হল গ্রীস রাজ্য এবং তার দু’চোখের মাঝখানের বড় শিং হল সেই রাজ্যের প্রথম বাদশাহ্।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ছাগটি গ্রীক সাম্রাজ্যের প্রতীক। তার কপালের মাঝখানে যে বিরাট শিংটি দেখা যাচ্ছিল সেটি প্রথম রাজার প্রতীক।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ছাগলটি হল গ্রীস দেশের রাজা এবং তার চোখের মাঝখানের বড় শিংটি হল প্রথম রাজা|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেই পুরুষ ছাগলটি হল গ্রীসের রাজা। এবং তার দুই চোখের মাঝখানে বড় শিংটা হল প্রথম রাজা।