Daniel 8:22 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তার ভেঙ্গে পরা ও তার পরিবর্তে আর চারটি শিং উৎপন্ন হওয়া, এর মর্ম এই, সেই জাতি থেকে চারটি রাজ্য উৎপন্ন হবে, কিন্তু তার মত পরাক্রম-বিশিষ্ট হবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
প্রথম শিংটি ভেঙে দেওয়ার পরে যে চারটি শিং গজিয়ে উঠেছিল সেগুলি চারটি বিভক্ত রাজ্যের প্রতীক। তার রাজ্য বিভক্ত হয়ে এসব রাজ্য গড়ে উঠবে কিন্তু এসব রাজ্য প্রথম রাজ্যের মতো শক্তিশালী হবে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তাহার ভগ্ন হওয়া, ও তৎপরিবর্ত্তে আর চারি শৃঙ্গ উৎপন্ন হওয়া, ইহার মর্ম্ম এই, সেই জাতি হইতে চারি রাজ্য উৎপন্ন হইবে, কিন্তু উহার ন্যায় পরাক্রম-বিশিষ্ট হইবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তাহার ভগ্ন হওয়া, ও তৎপরিবর্তে আর চারি শৃঙ্গ উৎপন্ন হওয়া, ইহার মর্ম এই, সেই জাতি হইতে চারি রাজ্য উৎপন্ন হইবে, কিন্তু উহার ন্যায় পরাক্রম-বিশিষ্ট হইবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ভেংগে ফেলা শিংয়ের জায়গায় সেই চারটা শিং হল চারটি রাজ্য যা সেই জাতির মধ্য থেকে বের হবে কিন্তু সেই রাজ্যগুলোর রাজাদের প্রথম রাজার মত ক্ষমতা থাকবে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ভেংগে ফেলা শিংয়ের জায়গায় সেই চারটা শিং হল চারটি রাজ্য যা সেই জাতির মধ্য থেকে বের হবে কিন্তু সেই রাজ্যগুলোর বাদশাহ্‌দের প্রথম বাদশাহ্‌র মত ক্ষমতা থাকবে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেই শিংটি ভেঙ্গে যাওয়ার পর তার জায়গায় যে চারটি শিং গজিয়ে উঠল সেগুলি ঐ সাম্রাজ্য যে চার রাজ্যে বিভক্ত হয়ে যাবে সেই চারটি রাজ্যের প্রতীক। এগুলি প্রথম সাম্রাজ্যটির মত অতটা শক্তিশালী হবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেই শিংটি ভেঙে তার জায়গায় আরো চারটি শিং গজাল| ঐ চারটি শিং হল চারটি রাজ্য যা প্রথম রাজার দেশ থেকে আসবে| কিন্তু ঐ চারটি দেশ প্রথম দেশটির মতো শক্তিশালী হবে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেই শিংয়ের বিষয়ে যেটা ভেঙে ফেলা হয়েছিল এবং যার জায়গায় অন্য আরো চারটা শিং উঠেছিল, তা হল চারটি রাজ্য যা সেই জাতির মধ্য থেকে উঠবে কিন্তু তাঁর মত শক্তিশালী হবে না।