Daniel 8:23 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাদের রাজ্য পরবর্তীকালে গুনাহের মাত্রা পূর্ণ হলে দেখতে ভীষণ চেহারার ও গূঢ়বাক্য বলা এক জন বাদশাহ্র সৃষ্টি হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“তাদের রাজত্বের পরবর্তী সময়ে, যখন বিদ্রোহীরা কদাচারে চরমে উঠবে তখন ভয়াবহ, কুচক্রান্তে দক্ষ, এক রাজার উদয় হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাদের রাজ্যের উত্তরকালে অধর্ম্মীদের মাত্রা পূর্ণ হইলে ভীষণবদন ও গূঢ়বাক্যবিৎ এক রাজা উৎপন্ন হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাদের রাজ্যের উত্তরকালে অধর্মীদের মাত্রা পূর্ণ হইলে ভীষণবদন ও গূঢ়বাক্যবিৎ এক রাজা উৎপন্ন হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“তাদের রাজত্বের শেষের দিকে যখন পাপের মাত্রা পূর্ণ হবে তখন একজন ভীষণ নিষ্ঠুর ও চালাক রাজা উঠবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“তাদের রাজত্বের শেষের দিকে যখন গুনাহের মাত্রা পূর্ণ হবে তখন একজন ভীষণ নিষ্ঠুর ও চালাক বাদশাহ্ উঠবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যখন এই সাম্রাজ্যগুলির অন্তিমকাল উপস্থিত হবে, তাদের দুষ্টতা ও কদাচার চরমে উঠবে, তখন আসবে দুর্ধর্ষ, বেপরোয়া, চক্রান্তে পটু এক রাজা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“ওই রাজ্যগুলির শেষ সময় একজন কঠোর ও নির্দয় রাজা আসবে যে হবে ভীষণ ধূর্ত| এটা ঘটবে যখন ওখানে অনেক অনেক পাপী লোক হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেই রাজ্যগুলোর শেষ দিনের, যখন অধার্মিকদের পাপের মাত্রা পূর্ণ হবে তখন একজন ভয়ঙ্কর মুখ বিশিষ্ট ও প্রচণ্ড বুদ্ধিমান একজন রাজা উঠবে।