Daniel 8:24 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সে শক্তিতে পরাক্রান্ত হবে, কিন্তু শক্তিতে বলে নয় এবং সে আশ্চর্যভাবে বিনাশ করবে; আর কৃতকার্য হবে, কাজ সফল করবে এবং শক্তিমান ও পবিত্র লোকদেরকে বিনাশ করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সে অত্যন্ত শক্তিশালী হয়ে উঠবে কিন্তু তার নিজের শক্তিতে হবে না। সে সবকিছু ভেঙে তছনছ ও ধ্বংস করে দেবে, সে যা কিছু করবে সবকিছুতেই সফল হবে। সে শক্তিশালী ব্যক্তিদের ও পবিত্র ব্যক্তিদেরও হত্যা করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সে বলে পরাক্রান্ত হইবে, কিন্তু নিজ বলে নহে, এবং সে আশ্চর্য্যরূপে বিনাশ করিবে; আর কৃতকার্য্য হইবে, কর্ম্ম সফল করিবে, এবং শক্তিমান্দিগকে ও পবিত্র প্রজাদিগকে বিনাশ করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সে বলে পরাক্রান্ত হইবে, কিন্তু নিজ বলে নহে, এবং সে আশ্চর্যরূপে বিনাশ করিবে; আর কৃতকার্য হইবে, কর্ম সফল করিবে, এবং শক্তিমানদিগকে ও পবিত্র প্রজাদিগকে বিনাশ করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সে খুব বলবান হবে, কিন্তু নিজের শক্তিতে নয়। সে ভীষণভাবে ধ্বংস করবে এবং সে যা করবে তাতেই সফল হবে। সে শক্তিশালী লোকদের ও ঈশ্বরের লোকদের ধ্বংস করবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সে খুব বলবান হবে, কিন্তু নিজের শক্তিতে নয়। সে ভীষণভাবে ধ্বংস করবে এবং সে যা করবে তাতেই সফল হবে। সে শক্তিশালী লোকদের ও আল্লাহ্র বান্দাদের ধ্বংস করবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দিন দিন তার ক্ষমতা বেড়ে উঠবে, যদিও তার নিজ শক্তিতে নয়। সব কিছু ছারখার করে দেবে সে। সে যা কছু করবে সবেতেই হবে সফল। ক্ষমতাশালী লোকদের অনেককে সে নিপাত করবে, এমন কি ঈশ্বরের প্রজাদেরও।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঐ রাজা ভীষণ ক্ষমতাবান হবে কিন্তু এই ক্ষমতা তার নিজের থেকে হয় নি| এই রাজা ভয়ঙ্কর ধ্বংস ঘটাবে| সে যা করবে তাই সফল হবে| সে শক্তিমান লোকদের, এমনকি ঈশ্বরের বিশেষ লোকদেরও ধ্বংস করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সে প্রচুর শক্তিশালী হবে, কিন্তু তার নিজের ক্ষমতায় নয়। সে ভীষণভাবে ধ্বংস করবে এবং সে যা কিছু করবে তাতেই সফল হবে। সে শক্তিশালী লোকদের ও পবিত্র লোকদেরও ধ্বংস করবে।