Daniel 8:26 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর সন্ধ্যা ও সকাল বেলার বিষয়ে কথিত দর্শন সত্য; কিন্তু তুমি এই দর্শন মুদ্রাঙ্কিত কর, কেননা এ অনেক দিনের কথা।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“তোমাকে যে 2,300 সন্ধ্যা ও সকালের দর্শন দেওয়া হয়েছে তা সত্য, কিন্তু তুমি এই দর্শন সিলমোহর দিয়ে বন্ধ করে রাখো, কেননা এসব বিষয় সুদূর ভবিষ্যতের।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর সন্ধ্যা ও প্রাতঃকালের বিষয়ে কথিত দর্শন সত্য; কিন্তু তুমি এই দর্শন মুদ্রাঙ্কিত কর, কেননা এ অনেক দিনের কথা।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর সন্ধ্যা ও প্রাতঃকালের বিষয়ে কথিত দর্শন সত্য; কিন্তু তুমি এই দর্শন মুদ্রাঙ্কিত কর, কেননা এ অনেক দিনের কথা।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“তোমাকে সন্ধ্যা ও সকালের উৎসর্গের বিষয়ে যে দর্শন দেখানো হয়েছে তা সত্যি, কিন্তু এই দর্শনটা সীলমোহর করে রাখ, কারণ সেটা ভবিষ্যতে অনেক পরে হবে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“তোমাকে সন্ধ্যা ও সকালের কোরবানীর বিষয়ে যে দর্শন দেখানো হয়েছে তা সত্যি, কিন্তু এই দর্শনটা সীলমোহর করে রাখ, কারণ সেটা ভবিষ্যতে অনেক পরে হবে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রাতঃসন্ধ্যা নৈবেদ্যের বিষয়ে যে দর্শনটি তোমাকে বুঝিয়ে দেওয়া হয়েছে সেটিও সত্য হবে। তবে এই সব দর্শনের কথা তুমি শীলমোহর দিয়ে বন্ধ করে রাখ কারণ এগুলি ফলতে অনেক দেরী আছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“আমি সেই সময় কি ঘটবে তা নিয়ে স্বপ্নদর্শনের যে ব্যাখ্যা দিলাম তা সত্য| কিন্তু এই স্বপ্নদর্শনের ওপর সীলমোহর করে দাও| এইগুলি ঘটবার আগে অনেক কাল কেটে যাবে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমাকে সন্ধ্যা ও সকালের উৎসর্গের বিষয়ে যে দর্শন দেখানো হয়েছে তা সত্যি। কিন্তু এই দর্শনটা মুদ্রাঙ্কিত করো, কারণ সেটা ভবিষ্যতে অনেক পরে হবে।”