Daniel 8:27 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর আমি দানিয়াল কিছু দিন ক্লান্ত ও অসুস্থ ছিলাম, তারপর উঠে বাদশাহ্র কাজ করলাম; আর সেই দর্শনে চমৎকৃত হলাম, কিন্তু কেউ তা বুঝতে পারল না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি, দানিয়েল, বিধ্বস্ত হলাম ও কয়েক দিন অসুস্থ হয়ে শুয়ে থাকলাম। পরে আমি উঠলাম ও রাজার কাছে আমার দায়িত্ব পালন করলাম। দর্শনে আমি হতভম্ব হয়ে গেলাম; যা ছিল বোধশক্তির অতীত।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর আমি দানিয়েল কিছু দিন ক্লান্ত ও পীড়িত ছিলাম, তাহার পর উঠিয়া রাজার কর্ম্ম করিলাম; আর সেই দর্শনে চমৎকৃত হইলাম, কিন্তু কেহ তাহা বুঝিল না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর আমি দানিয়েল কিছু দিন ক্লান্ত ও পীড়িত ছিলাম, তাহার পর উঠিয়া রাজার কর্ম করিলাম; আর সেই দর্শনে চমৎকৃত হইলাম, কিন্তু কেহ তাহা বুঝিল না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি দানিয়েল ক্লান্ত হয়ে পড়লাম এবং অসুস্থ হয়ে কয়েক দিন শুয়ে রইলাম। তারপর আমি উঠে রাজার কাজ করতে গেলাম। আমি সেই দর্শন দেখে খুব চিন্তিত হয়েছিলাম, কারণ সেই দর্শনের অর্থ আমি বুঝতে পারলাম না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি দানিয়াল ক্লান্ত হয়ে পড়লাম এবং অসুস্থ হয়ে কয়েক দিন শুয়ে রইলাম। তারপর আমি উঠে বাদশাহ্র কাজ করতে গেলাম। আমি সেই দর্শন দেখে খুব চিনি-ত হয়েছিলাম, কারণ সেই দর্শনের অর্থ আমি বুঝতে পারলাম না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বেশ কিছুদিন আমি মানসিক অবসাদে ভুগলাম, অসুস্থ হয়ে পড়লাম। তারপরে শয্যা ছেড়ে উঠে রাজকার্যে মনোনিবেশ করলাম। কিন্তু দর্শনটি আমাকে একেবারে বিভ্রান্ত করে দিয়েছিল। সব কিছুই হেঁয়ালি হয়ে রইল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি, দানিয়েল এই স্বপ্নদর্শন করার পর ভীষণ দুর্বল ও অসুস্থ হয়ে পড়লাম| তারপর আমি সেরে উঠে আবার রাজকার্যে যোগ দিলাম| কিন্তু আমি ওই স্বপ্নদর্শনের ব্যাপারে খুব বিভ্রান্ত ছিলাম| আমি ঐ স্বপ্নদর্শনের অর্থ বুঝতে পারিনি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন আমি, দানিয়েল ক্লান্ত হয়ে পড়লাম এবং কিছুদিন অসুস্থ হয়ে শুয়ে রইলাম। তারপর আমি উঠলাম এবং রাজার কাজ করতে গেলাম। কিন্তু আমি সেই দর্শনের জন্য খুবই হতভম্ব হয়েছিলাম, কিন্তু কেউ বুঝতে পারল না।