Daniel 8:5 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি এই বিষয় বিবেচনা করছিলাম, আর দেখ, পশ্চিম দিক থেকে একটি ছাগল সমস্ত দুনিয়া পার হয়ে আসল, ভূমি স্পর্শ করলো না; আর সেই ছাগলের দুই চোখের মধ্যস্থানে স্পষ্ট একটা শিং ছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এসব যখন ভাবছিলাম, হঠাৎ একটি ছাগল, যার দু-চোখের মাঝখানে বিশিষ্ট এক শিং ছিল, পশ্চিমদিকে থেকে এত তীব্র গতিতে ছুটে পৃথিবী অতিক্রম করল যে তার পা পর্যন্ত মাটিতে ঠেকল না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি এই বিষয় বিবেচনা করিতেছিলাম, আর দেখ, পশ্চিমদিক্‌ হইতে এক ছাগ সমস্ত পৃথিবী পার হইয়া আসিল, ভূমি স্পর্শ করিল না; আর সেই ছাগের দুই চক্ষুর মধ্যস্থানে বিলক্ষণ একটা শৃঙ্গ ছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি এই বিষয় বিবেচনা করিতেছিলাম, আর দেখ, পশ্চিমদিক্‌ হইতে এক ছাগ সমস্ত পৃথিবী পার হইয়া আসিল, ভূমি স্পর্শ করিল না; আর সেই ছাগের দুই চক্ষুর মধ্যস্থানে বিলক্ষণ একটা শৃঙ্গ ছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি যখন এই বিষয় ভাবছিলাম তখন হঠাৎ পশ্চিম দিক থেকে একটা ছাগল মাটি না ছুঁয়ে সেখানে ছুটে আসল; তার দুই চোখের মাঝখানে চোখে পড়বার মত একটা শিং ছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি যখন এই বিষয় ভাবছিলাম তখন হঠাৎ পশ্চিম দিক থেকে একটা ছাগল মাটি না ছুঁয়ে সেখানে ছুটে আসল; তার দুই চোখের মাঝখানে চোখে পড়বার মত একটা শিং ছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মনে মনে ভাবছি, এ সব কি ব্যাপার! দেখি পশ্চিম দিক থেকে একটি ছাগ বিদ্যুৎগতিতে ছুটে আসছে। এত তীব্র তার গতি যে তার পা পর্যন্ত মাটিতে ঠেকছে না। তার দুচোখের মাঝখানে একটি মাত্র সিং সুস্পষ্টভাবে দেখা যাচ্ছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি যখন এই মেষটির কথা ভাবছিলাম তখন দেখলাম যে পশ্চিমদিক থেকে একটি বিরাট শিংযুক্ত পুং ছাগল আসছে| পুং ছাগলটি এত জোরে দৌড়ে এল যে তার পা মাটিতে প্রায় ঠেকলই না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি যখন এই বিষয় ভাবছিলাম, তখন আমি পশ্চিম দিক থেকে একটা পুরুষ ছাগলকে, মাটি না ছুঁয়ে সেখানে আসতে দেখলাম; সেই ছাগলটির দুই চোখের মাঝখানে একটা বড় শিং ছিল।