Daniel 9:1 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মাদীয় বংশজাত জারেক্সেসের পুত্র যে দারিয়ুস কল্দীয় রাজ্যের বাদশাহ্র পদে নিযুক্ত হয়েছিলেন,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
দারিয়াবস, মাদীয় বংশজাত এবং অহশ্বেরশের পুত্র, ব্যাবিলনীয়দের রাজা হয়েছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
মাদীয় বংশজাত অহশ্বেরশের পুত্র যে দারিয়াবস কল্দীয় রাজ্যের রাজপদে নিযুক্ত হইয়াছিলেন,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
মাদীয় বংশজাত অহশ্বেরশের পুত্র যে দারিয়াবস কল্দীয় রাজ্যের রাজপদে নিযুক্ত হইয়াছিলেন,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মাদীয় অহশ্বেরশের ছেলে দারিয়াবসকে বাবিল রাজ্যের রাজা করা হয়েছিল। তাঁর রাজত্বের প্রথম বছরে আমি দানিয়েল নবী যিরমিয়কে দেওয়া সদাপ্রভুর বাক্য অনুসারে শাস্ত্র থেকে বুঝতে পারলাম যে, যিরূশালেম সত্তর বছর ধ্বংস হয়ে পড়ে থাকবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মিডীয় জারেক্সেসের ছেলে দারিয়ুসকে ব্যাবিলন রাজ্যের বাদশাহ্ করা হয়েছিল। তাঁর রাজত্বের প্রথম বছরে আমি দানিয়াল নবী ইয়ারমিয়াকে দেওয়া মাবুদের কালাম অনুসারে পাক-কিতাব থেকে বুঝতে পারলাম যে, জেরুজালেম সত্তর বছর ধ্বংস হয়ে পড়ে থাকবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
জেরেক্সের পুত্র মিডিয়া নিবাসী দারাউসের রাজত্বকালের কথা। তিনি ব্যাবিলনের রাজা ছিলেন। তাঁর রাজত্বের প্রথম বছর চলছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
বাবিলের রাজা দারিয়াবসের রাজত্বের প্রথম বছরে এই ঘটনাগুলি ঘটেছিল| দারিয়াবস ছিলেন মাদীয় বংশজাত| দারিয়াবস ছিলেন অহশ্বেরশের পুত্র|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
দারিয়াবস অহশ্বেরশের ছেলে ছিলেন, যিনি মাদীয়দের একজন বংশধর ছিলেন। দারিয়াবসকে ব্যাবিলন রাজ্যের রাজা করা হয়েছিল।