Daniel 9:10 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এবং আমাদের আল্লাহ্ মাবুদের কথা মান্য করি নি, তিনি তাঁর গোলাম নবীদের দ্বারা আমাদের সামনে যে সমস্ত ব্যবস্থা রেখেছেন, আমরা সেই পথে চলি নি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভু আমাদের ঈশ্বরের আমরা অবাধ্য হয়েছি, এমনকি তাঁর পাঠান ভক্তদাস ভাববাদীদের মাধ্যমে যে বিধান আমাদের দেওয়া হয়েছিল তাও অমান্য করেছি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এবং আমাদের ঈশ্বর সদাপ্রভুর রবে অবধান করি নাই, তিনি আপন দাস ভাববাদিগণ দ্বারা আমাদের সম্মুখে যে সমস্ত ব্যবস্থা রাখিয়াছেন, আমরা সে পথে চলি নাই।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এবং আমাদের ঈশ্বর সদাপ্রভুর রবে অবধান করি নাই, তিনি আপন দাস ভাববাদিগণ দ্বারা আমাদের সম্মুখে যে সমস্ত ব্যবস্থা রাখিয়াছেন, আমরা সেই পথে চলি নাই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমরা আমাদের ঈশ্বর সদাপ্রভুর কথার বাধ্য হই নি; তোমার দাস নবীদের মধ্য দিয়ে তোমার দেওয়া নির্দেশ আমরা পালন করি নি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমরা আমাদের মাবুদ আল্লাহ্র কথার বাধ্য হই নি; তোমার গোলাম নবীদের মধ্য দিয়ে তোমার দেওয়া নির্দেশ আমরা পালন করি নি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমার প্রবক্তা নবীদের মুখে তোমার অনুশাসন পালন করতে তুমি আমাদের বার বার বলে পাঠিয়েছ। আমরা কিন্তু সে কথায় কান দিই নি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমরা আমাদের প্রভু ঈশ্বরকে অমান্য করেছি| প্রভুর অনুগামীসমূহ, ভাববাদীদের মাধ্যমে আমাদের জন্য যা বিধি করেছিলেন তা আমরা কেউই মেনে চলিনি| আমরা প্রভুর নিয়ম এবং বিধিকে অমান্য করেছিলাম|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমরা ব্যবস্থার পথে না চলার মাধ্যমে আমরা আমাদের ঈশ্বর সদাপ্রভুর কথার বাধ্য হই নি যা তিনি তাঁর দাস ভাববাদীদের মধ্য দিয়ে দিয়েছিলেন।