Daniel 9:12 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর আমাদের বিরুদ্ধে ও যে বিচারকেরা আমাদের বিচার করতেন, তাঁদের বিরুদ্ধে তিনি যে যে কালাম বলেছেন, সেসব সফল করে আমাদের উপরে ভারী অমঙ্গল ঘটিয়েছেন; কেননা জেরুশালেমের প্রতি যেমন করা হয়েছে, আসমানের নিচে আর কোথাও সেই রকম করা হয় নি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমাদের ও আমাদের শাসকবর্গের বিরুদ্ধে যে বাক্য বলা হয়েছিল, আমাদের উপর মহা দুর্ভোগ এনে তুমি তা পূরণ করেছ। জেরুশালেমের প্রতি যা ঘটেছে তা সমস্ত আকাশের নিচে কখনও ঘটেনি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর আমাদের বিরুদ্ধে, ও যে বিচারকর্ত্তৃগণ আমাদের বিচার করিতেন, তাঁহাদের বিরুদ্ধে তিনি যে যে বাক্য বলিয়াছেন, সে সকল সফল করিয়া আমাদের উপরে ভারী অমঙ্গল বর্ত্তাইয়াছেন; কেননা যিরূশালেমের প্রতি যেরূপ করা গিয়াছে, আকাশমণ্ডলের নীচে আর কোথাও তদ্রূপ করা যায় নাই।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর আমাদের বিরুদ্ধে, ও যে বিচারকর্তৃগণ আমাদের বিচার করিতেন, তাঁহাদের বিরুদ্ধে তিনি যে যে বাক্য বলিয়াছেন, সেই সকল সফল করিয়া আমাদের উপরে ভারী অমঙ্গল বর্তাইয়াছেন; কেননা যিরূশালেমের প্রতি যেরূপ করা গিয়াছে, আকাশমণ্ডলের নিচে আর কোথাও তদ্রূপ করা যায় নাই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমাদের ও আমাদের শাসনকর্তাদের বিরুদ্ধে তুমি যে কথা বলেছ তা পূর্ণ করবার জন্য তুমি আমাদের উপর মহা বিপদ এনেছ। যিরূশালেমের প্রতি যা করা হয়েছে গোটা পৃথিবীর আর কোথাও তেমন করা হয় নি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমাদের ও আমাদের শাসনকর্তাদের বিরুদ্ধে তুমি যে কথা বলেছ তা পূর্ণ করবার জন্য তুমি আমাদের উপর মহা বিপদ এনেছ। জেরুজালেমের প্রতি যা করা হয়েছে গোটা দুনিয়ার আর কোথাও তেমন করা হয় নি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
নবীদের মাধ্যমে তুমি আমাদের ও আমাদের শাসকবর্গকে যে শাস্তি দেবে বলেছিলে, সেই অনুসারেই শাস্তি দিয়েছ। জেরুশালেমকে যে নির্মম শাস্তি তুমি দিয়েছ সে রকম শাস্তি পৃথিবীর আর কোন নগর পায়নি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“প্রভু আমাদের ও আমাদের নেতাদের জীবনে যা যা ঘটাবার কথা বলেছিলেন তাই তিনি ঘটিয়েছেন| তিনি আমাদের ওপর ভয়ঙ্কর অমঙ্গল এনেছেন| জেরুশালেমের মতো দুরবস্থা আর কোন শহরের হয় নি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমাদের ও আমাদের শাসনকর্ত্তাদের বিরুদ্ধে সদাপ্রভু যে কথা বলেছেন তা পূর্ণ করবার জন্য তিনি আমাদের উপরে মহা দুর্যোগ এনেছেন। যিরূশালেমের প্রতি যা করা হয়েছে তা আকাশের নিচে আর কোথাও তেমন করা হয়নি যা তার সঙ্গে তুলনা করা যেতে পারে।