Daniel 9:13 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মূসার শরীয়তে যেরকম লেখা আছে, সেই অনুসারে এ সব অমঙ্গল আমাদের উপরে এসেছে, তবুও আমরা নিজ নিজ অপরাধ থেকে ফিরবার জন্য ও তোমার সত্য সম্বন্ধে বুদ্ধি লাভ করার জন্য, নিজেদের আল্লাহ্ মাবুদের কাছে ফরিয়াদ করি নি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মোশির ব্যবস্থায় যেমন লেখা আছে সেই অনুসারে এসব বিপর্যয় আমাদের উপরে এসেছে, তবুও পাপ থেকে মন ফিরিয়ে ও তোমার সত্যের দিকে মনোযোগ দিয়ে আমরা সদাপ্রভু আমাদের ঈশ্বরের কাছে অনুগ্রহ বিনতি করিনি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
মোশির ব্যবস্থায় যেরূপ লিখিত আছে, তদনুসারে এই সমস্ত অমঙ্গল আমাদের উপরে আসিয়াছে, তথাপি আমরা আপন আপন অপরাধ হইতে ফিরিবার জন্য, ও তোমার সত্য সম্বন্ধে বুদ্ধি লাভ করিবার জন্য, আপনাদের ঈশ্বর সদাপ্রভুর কাছে বিনতি করি নাই।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
মোশির ব্যবস্থায় যেরূপ লিখিত আছে, তদনুসারে এই সমস্ত অমঙ্গল আমাদের উপরে আসিয়াছে, তথাপি আমরা আপন আপন অপরাধ হইতে ফিরিবার জন্য, ও তোমার সত্য সম্বন্ধে বুদ্ধি লাভ করিবার জন্য, আপনাদের ঈশ্বর সদাপ্রভুর কাছে বিনতি করি নাই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মোশির আইন-কানুনে যেমন লেখা আছে সেইমতই এই সব বিপদ আমাদের উপরে এসেছে, তবুও আমরা আমাদের পাপ থেকে ফিরে আমাদের ঈশ্বর সদাপ্রভুর দয়া পাবার চেষ্টা করি নি; তোমার সত্যের প্রতি আমরা মনোযোগী হই নি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মূসার শরীয়তে যেমন লেখা আছে সেইমতই এই সব বিপদ আমাদের উপরে এসেছে, তবুও আমরা আমাদের গুনাহ্ থেকে ফিরে আমাদের মাবুদ আল্লাহ্র দয়া পাবার চেষ্টা করি নি; তোমার সত্যের প্রতি আমরা মনোযোগী হই নি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মোশির বিধানে উল্লিখিত প্রত্যেকটি শাস্তি আমরা পেয়েছি। তা সত্ত্বেও, হে জগদীশ্বর, আমরা পাপের পথ থেকে ফিরিনি, তোমার সত্য পথ ধরে চলিনি। তোমাকে প্রসন্ন করার কোন চেষ্টাই আমরা করিনি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মোশির বিধি পুস্তকে যেমনটি লেখা আছে তেমনি সমস্ত অমঙ্গল আমাদের জীবনে ঘটে গিয়েছে| কিন্তু তবু আমরা প্রভুকে সাহায্য করার জন্য প্রার্থনা করিনি| তবু আমরা পাপাচার থেকে নিজেদের সরিয়ে নিইনি| তবু আমরা প্রভুর সততার দিকে মন দিইনি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
মোশির ব্যবস্থায় যেমন লেখা আছে, সেই সমস্ত দুর্যোগ আমাদের উপরে এসেছে, তবুও আমরা আমাদের পাপ থেকে ফিরিনি এবং ঈশ্বর সদাপ্রভুর কাছে দয়া পাওয়ার জন্য অনুরোধ জানাইনি ও তোমার সত্যের প্রতি আমরা মনোযোগ দিইনি।