Daniel 9:14 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এজন্য মাবুদ এই অমঙ্গলের প্রতি সজাগ থেকেছেন ও আমাদের উপরে তা উপস্থিত করেছেন, কেননা আমাদের আল্লাহ্ মাবুদ নিজের সকল কাজে ধর্মশীল, কিন্তু আমরা তাঁর কথার অবাধ্য হয়েছি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভু আমাদের উপর বিপর্যয় আনতে পিছপা হননি কারণ সদাপ্রভু আমাদের ঈশ্বর যা করেন তাতেই তিনি ন্যায়পরায়ণ, তবুও আমরা তাঁর আজ্ঞা পালন করিনি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এই জন্য সদাপ্রভু অমঙ্গলার্থে জাগ্রৎ হইয়া আমাদের উপরে তাহা উপস্থিত করিয়াছেন, কেননা আমাদের ঈশ্বর সদাপ্রভু আপনার কৃত সকল কার্য্যে ধর্ম্মশীল, কিন্তু আমরা তাঁহার রবে কর্ণপাত করি নাই।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এই জন্য সদাপ্রভু অমঙ্গলার্থে জাগ্রত হইয়া আমাদের উপরে তাহা উপস্থিত করিয়াছেন, কেননা আমাদের ঈশ্বর সদাপ্রভু আপনার কৃত সকল কার্যে ধর্মশীল, কিন্তু আমরা তাঁহার রবে কর্ণপাত করি নাই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কাজেই হে সদাপ্রভু, তুমি বিপদ প্রস্তুত করে রেখেছ যেন তা এখন আমাদের উপর পাঠিয়ে দিতে পার, কারণ আমাদের ঈশ্বর সদাপ্রভু সব কাজেই ন্যায়বান; তবুও আমরা তোমার কথা শুনি নি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কাজেই হে মাবুদ, তুমি বিপদ প্রস্তুত করে রেখেছ যেন তা এখন আমাদের উপর পাঠিয়ে দিতে পার, কারণ আমাদের মাবুদ আল্লাহ্ সব কাজেই ন্যায়বান; তবুও আমরা তোমার কথা শুনি নি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে আমাদের প্রভু পরমেশ্বর, আমাদের উপর রুষ্ট হয়ে তুমি নিয়ে এসেছ আমাদের অমঙ্গল। এ বিচার তোমার ন্যায্য বিচার। কিন্তু তবুও আমরা তোমার কথায় মন দিইনি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু আমাদের জন্য সমস্ত অমঙ্গল তৈরী করে রেখেছিলেন| এবং সেইগুলিই আমাদের জীবনে ঘটিয়েছেন| প্রভু সঠিক কাজটাই করেছিলেন কিন্তু আমরা তবুও তাঁর কথা শুনিনি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাই সদাপ্রভু, অমঙ্গল আমাদের জন্য তৈরী করে রেখেছিলেন এবং তা আমাদের উপর পাঠিয়েছেন, কারণ আমাদের ঈশ্বর সদাপ্রভু যা কিছু করেন তিনি সেই সমস্ত কাজে ধার্মিক; তবুও আমরা তাঁর কথার বাধ্য হই নি।