Daniel 9:15 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এখন, হে মালিক, আমাদের আল্লাহ্, তুমি শক্তিশালী হাত দ্বারা মিসর দেশ থেকে তোমার লোকদের এনে কীর্তিলাভ করেছ, যেমন আজ পর্যন্ত দেখা যাচ্ছে; আমরা গুনাহ্ করেছি, দুষ্টামি করেছি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“এখন হে প্রভু, আমাদের ঈশ্বর, তুমি মহান বাহুবলে মিশর দেশ থেকে তোমার লোকদের উদ্ধার করেছ এবং আপন মহানাম আজকের দিন পর্যন্ত বিখ্যাত করেছ, তবুও আমরা পাপ করেছি, অন্যায় করেছি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এখন, হে প্রভু, আমাদের ঈশ্বর, তুমি বলবান হস্ত দ্বারা মিসর দেশ হইতে আপন প্রজাদিগকে আনিয়া কীর্ত্তিলাভ করিয়াছ, যেমন অদ্যাপি দেখা যাইতেছে; আমরা পাপ করিয়াছি, দুষ্টামি করিয়াছি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এখন, হে প্রভু, আমাদের ঈশ্বর, তুমি বলবান হস্ত দ্বারা মিসর দেশ হইতে আপন প্রজাদিগকে আনিয়া কীর্তিলাভ করিয়াছ, যেমন অদ্যাপি দেখা যাইতেছে; আমরা পাপ করিয়াছি, দুষ্টামি করিয়াছি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“এখন হে আমাদের প্রভু ঈশ্বর, তুমি শক্তিশালী হাত দিয়ে তোমার লোকদের মিসর থেকে বের করে এনে সুনাম লাভ করেছিলে, আর তা আজ পর্যন্তও রয়েছে। আমরা পাপ করেছি, মন্দ কাজ করেছি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“এখন হে আমাদের আল্লাহ্ মালিক, তুমি শক্তিশালী হাত দিয়ে তোমার বান্দাদের মিসর থেকে বের করে এনে সুনাম লাভ করেছিলে, আর তা আজ পর্যন্তও রয়েছে। আমরা গুনাহ্ করেছি, খারাপ কাজ করেছি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে প্রভু, আপন বাহুবলে তুমি আমাদের মিশর থেকে তুলে এনেছ। তোমার সে কীর্তি কে না জানে? তা সত্ত্বেও আমরা পাপ করেছি, অন্যায় করেছি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“প্রভু, আমাদের ঈশ্বর তুমি তোমার ক্ষমতা প্রয়োগ করে আমাদের মিশর থেকে নিয়ে এসেছো| আমরা তোমার লোক| তুমি আজও সেই জন্য বিখ্যাত| প্রভু, আমরা পাপ করেছি এবং কুকর্ম করেছি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এখন, প্রভু আমাদের ঈশ্বর, তুমি শক্তিশালী হাত দিয়ে তোমার লোকদের মিশর থেকে বের করে নিয়ে এসেছিলে এবং তোমার জন্য সুনাম লাভ করেছিলে, যা আজও রয়েছে। কিন্তু এখনো আমরা পাপ করছি, আমরা মন্দ কাজ করছি।