Daniel 9:17 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অতএব, হে আমাদের আল্লাহ্, এখন তোমার এই গোলামের মুনাজাত ও ফরিয়াদ শোন এবং ধ্বংস হয়ে যাওয়া তোমার পবিত্র স্থানের প্রতি তোমার নিজের অনুরোধে তোমার মুখ উজ্জ্বল কর।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“এখন, আমাদের ঈশ্বর, তোমার দাসের প্রার্থনা ও বিনতি শোনো। তোমার জন্য, হে প্রভু, তোমার পরিত্যক্ত পবিত্রস্থানের দিকে অনুগ্রহের দৃষ্টি দাও।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অতএব, হে আমাদের ঈশ্বর, এখন তোমার এই দাসের প্রার্থনা ও বিনতি শ্রবণ কর, এবং তোমার ধ্বংসিত ধর্ম্মধামের প্রতি প্রভুর অনুরোধে তোমার মুখ উজ্জ্বল কর।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অতএব, হে আমাদের ঈশ্বর, এখন তোমার এই দাসের প্রার্থনা ও বিনতি শ্রবণ কর, এবং তোমার ধ্বংসিত ধর্মধামের প্রতি প্রভুর অনুরোধে তোমার মুখ উজ্জ্বল কর।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“এখন, হে আমাদের ঈশ্বর, তোমার দাসের প্রার্থনা ও মিনতি শোন। হে প্রভু, তোমার সুনাম রক্ষার জন্য ধ্বংস হয়ে যাওয়া তোমার ঘরের প্রতি তুমি দয়ার চোখে তাকাও।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“এখন, হে আমাদের আল্লাহ্, তোমার গোলামের মুনাজাত ও মিনতি শোন। হে মালিক, তোমার সুনাম রক্ষার জন্য ধ্বংস হয়ে যাওয়া তোমার ঘরের প্রতি তুমি দয়ার চোখে তাকাও।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অতএব অনুনয় করি, হে জগদীশ্বত, আমার মিনতি ও প্রার্থনায় কর্ণপাত কর। বিধ্বস্ত তোমার এই মন্দির আবার গড়ে তোল, লোকে জানুক তোমার মাহাত্ম্য, জানুক যে তুমিই প্রভু পরমেশ্বর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“প্রভু তোমার দাসের প্রার্থনা শোন| সাহায্যের জন্য আমার প্রার্থনা শোন| তোমার নিজের জন্য তোমার পবিত্র মন্দিরটির দিকে, যেটি ধ্বংসপ্রাপ্ত হয়েছে, অনুগ্রহের দৃষ্টি দাও|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এখন, হে আমাদের ঈশ্বর, তোমার দাসের প্রার্থনা ও অনুরোধ শোন। হে প্রভু, তোমার জন্য, তোমার মুখ উজ্জ্বল কর সেই পবিত্র স্থানের জন্য যা পরিত্যক্ত হয়ে পড়ে আছে।