Daniel 9:19 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে মালিক, শোন; হে মালিক, মাফ কর; হে মালিক, মনোযোগ দাও ও কাজ কর, বিলম্ব করো না; হে আমার আল্লাহ্‌, তোমার নিজের অনুরোধে কাজ কর, কেননা তোমার নগর ও তোমার লোকদের উপরে তোমার নাম কীর্তিত হয়েছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
হে প্রভু, শোনো! হে প্রভু, ক্ষমা করো! হে প্রভু, এদিকে মন দাও ও আমাদের অনুরোধে কাজ করো! তোমার জন্য, হে আমার ঈশ্বর, দেরি কোরো না, কারণ তোমার নগর ও তোমার নগরবাসীরা তোমার নাম বহন করে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হে প্রভু, শুন; হে প্রভু, ক্ষমা কর; হে প্রভু, মনোযোগ কর ও কর্ম্ম কর, বিলম্ব করিও না; হে আমার ঈশ্বর, তোমার নিজের অনুরোধে কার্য্য কর, কেননা তোমার নগরের ও তোমার প্রজাগণের উপরে তোমার নাম কীর্ত্তিত হইয়াছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হে প্রভু, শুন; হে প্রভু, ক্ষমা কর; হে প্রভু, মনোযোগ কর ও কর্ম কর, বিলম্ব করিও না; হে আমার ঈশ্বর, তোমার নিজের অনুরোধে কার্য কর, কেননা তোমার নগরের ও তোমার প্রজাগণের উপরে তোমার নাম কীর্তিত হইয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে প্রভু, শোন। হে প্রভু, ক্ষমা কর। হে প্রভু, মনোযোগ দাও, কিছু কর। হে আমার ঈশ্বর, তোমার সুনাম রক্ষার জন্য আর দেরি কোরো না, কারণ তোমার শহর ও তোমার লোকেরা তোমার নামেই পরিচিত।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে মালিক, শোন। হে মালিক, মাফ কর। হে মালিক, মনোযোগ দাও, কিছু কর। হে আমার আল্লাহ্‌, তোমার সুনাম রক্ষার জন্য আর দেরি কোরো না, কারণ তোমার শহর ও তোমার বান্দারা তোমার নামেই পরিচিত।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মিনতি করি, প্রভু, শোন। ক্ষমা কর আমাদের। আমাদের কাতর নিবেদন, তোমার ক্ষমতা প্রকাশে তৎপর হও, আর বিলম্ব করো না। যেন সকলে দেখে যে তুমিই ঈশ্বর। নগরী ও নগরবাসী তোমারই নামে পরিচিত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু, আমাদের কথা শোন! প্রভু আমাদের ক্ষমা করো! প্রভু আমার কথা শোন! তোমার নিজের জন্য, আর দেরী করো না কারণ তোমার লোকরা আর তোমার শহর তোমার নামে পরিচিত|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
প্রভু, শোন! প্রভু, ক্ষমা কর! প্রভু, মনোযোগ দাও এবং কিছু কর! আমার ঈশ্বর, তোমার জন্য আর দেরি কোরো না, কারণ তোমার শহর ও তোমার লোকেদের তোমার নামেই ডাকা হয়।”