Daniel 9:2 — Compare Translations
7 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাঁর প্রথম বছরে, তাঁর রাজত্বের প্রথম বছরে, আমি দানিয়াল গ্রন্থাবলি দ্বারা বছরের সংখ্যা বুঝলাম, অর্থাৎ জেরুশালেমের উৎসন্ন-দশা শেষ হতে সত্তর বছর লাগবে, মাবুদের এই যে কালাম ইয়ারমিয়া নবীর কাছে উপস্থিত হয়েছিল, তা বুঝলাম।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তার রাজত্বের প্রথম বছরে, আমি, দানিয়েল ভাববাদী যিরমিয়কে সদাপ্রভুর দেওয়া বাক্য থেকে বুঝলাম যে, জেরুশালেমের পতন সত্তর বছর স্থায়ী হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাঁহার প্রথম বৎসরে, তাঁহার রাজত্বের প্রথম বৎসরে, আমি দানিয়েল গ্রন্থাবলি দ্বারা বৎসরের সংখ্যা বুঝিলাম, অর্থাৎ যিরূশালেমের উৎসন্ন-দশা সমাপনে সত্তর বৎসর লাগিবে, সদাপ্রভুর এই যে বাক্য যিরমিয় ভাববাদীর নিকটে উপস্থিত হইয়াছিল, তাহা বুঝিলাম।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাঁহার প্রথম বৎসরে, তাঁহার রাজত্বের প্রথম বৎসরে, আমি দানিয়েল গ্রন্থাবলি দ্বারা বৎসরের সংখ্যা বুঝিলাম, অর্থাৎ যিরূশালেমের উৎসন্ন-দশা সমাপনে সত্তর বৎসর লাগিবে, সদাপ্রভুর এই যে বাক্য যিরমিয় ভাববাদীর নিকটে উপস্থিত হইয়াছিল, তাহা বুঝিলাম।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যিরমিয়ের কাছে পরমেশ্বরের ঘোষণা অনুযায়ী যে সত্তর বছর জেরুশালেম বিধ্বস্ত হয়ে পড়ে থাকবে, আমি দানিয়েল, সেই সময়ের হিসাব নিয়ে ভাবনা চিন্তায় মগ্ন ছিলাম। শাস্ত্র অনুসন্ধান করছিলাম।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাঁর রাজত্বের প্রথম বছরে আমি, দানিয়েল কয়েকটি বই পড়েছিলাম| আমি বই পড়ে জানতে পেরেছিলাম যে প্রভু যিরমিয়কে বলেছিলেন 70 বছর পর আবার জেরুশালেম পুনর্নির্মাণ হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
দারিয়াবসের রাজত্বের প্রথম বছরে আমি, দানিয়েল, আমি কিছু বই পাঠ করছিলাম যার মধ্য সদাপ্রভুর বাক্য ছিল, যে বাক্য যিরমিয় ভাববাদীর কাছে উপস্থিত হয়েছিল। আমি লক্ষ্য করলাম যে, যিরূশালেমের পরিত্যক্ত অবস্থা দূর হতে সত্তর বছর লাগবে।