Daniel 9:20 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এইভাবে আমি নিবেদন ও মুনাজাত করছিলাম এবং আমার গুনাহ্ ও আমার জাতি ইসরাইলের গুনাহ্ স্বীকার করছিলাম এবং আমার আল্লাহ্র পবিত্র পর্বতের জন্য আমার আল্লাহ্ মাবুদের সম্মুখে ফরিয়াদ উপস্থিত করছিলাম;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি কথা বলছিলাম ও প্রার্থনা করছিলাম, আমার পাপ ও স্বজাতি ইস্রায়েলীদের পাপস্বীকার করছিলাম এবং সদাপ্রভু আমার ঈশ্বরের কাছে তাঁর পবিত্র পর্বতের জন্য বিনতি করছিলাম।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এইরূপে আমি নিবেদন ও প্রার্থনা করিতেছিলাম, এবং আমার পাপ ও আমার জাতি ইস্রায়েলের পাপ স্বীকার করিতেছিলাম, এবং আমার ঈশ্বরের পবিত্র পর্ব্বতের জন্য আমার ঈশ্বর সদাপ্রভুর সম্মুখে বিনতি উপস্থিত করিতেছিলাম;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এইরূপে আমি নিবেদন ও প্রার্থনা করিতেছিলাম, এবং আমার পাপ ও আমার জাতি ইস্রায়েলের পাপ স্বীকার করিতেছিলাম, এবং আমার ঈশ্বরের পবিত্র পর্বতের জন্য আমার ঈশ্বর সদাপ্রভুর সম্মুখে বিনতি উপস্থিত করিতেছিলাম;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এইভাবে আমি প্রার্থনা করছিলাম, আমার ও আমার জাতি ইস্রায়েলীয়দের পাপ স্বীকার করছিলাম এবং আমার ঈশ্বর সদাপ্রভুর কাছে তাঁর পবিত্র পাহাড়ের জন্য অনুরোধ করছিলাম।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এইভাবে আমি মুনাজাত করছিলাম, আমার ও আমার জাতি বনি-ইসরাইলদের গুনাহ্ স্বীকার করছিলাম এবং আমার মাবুদ আল্লাহ্র কাছে তাঁর পবিত্র পাহাড়ের জন্য অনুরোধ করছিলাম।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ক্রমাগত প্রার্থনা করে চলেছি। প্রার্থনায় নিজের ও স্বজাতির পাপ স্বীকার করলাম। তাঁর পবিত্র মন্দির সংস্কারের জন্য প্রভু পরমেশ্বরের চরণে অনুনয় করতে থাকলাম।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এই ভাবে আমি ঈশ্বরকে আমার প্রার্থনার মধ্যে দিয়ে ওই কথাগুলি বলছিলাম| আমি আমার পাপসমূহ এবং ইস্রায়েলের লোকদের পাপসমূহ স্বীকার করছি| আমি ঈশ্বরের পবিত্র পর্বতের জন্য প্রার্থনা করছিলাম|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যখন আমি প্রার্থনা করছিলাম, আমার ও আমার ইস্রায়েলের লোকদের পাপ স্বীকার করছিলাম এবং আমার ঈশ্বর সদাপ্রভুর কাছে তাঁর পবিত্র পাহাড়ের জন্য অনুরোধ করছিলাম।