Daniel 9:21 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমার মুনাজাতের কথা শেষ হতে না হতেই, আমি প্রথম দর্শনে যে ব্যক্তিকে দেখেছিলাম, সেই জিবরাইল বেগে উড়ে এসে সন্ধ্যাকালীন কোরবানীর সময়ে আমাকে স্পর্শ করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যখন আমি প্রার্থনায় রত ছিলাম, তখন গ্যাব্রিয়েল, যে ব্যক্তিকে আমি আগের দর্শনে দেখেছিলাম, সান্ধ্যকালীন উৎসর্গের সময় দ্রুতগতিতে আমার কাছে এলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমার প্রার্থনার কথা শেষ হইতে না হইতে, আমি প্রথম দর্শনে যে ব্যক্তিকে দেখিয়াছিলাম, সেই গাব্রিয়েল বেগে উড়িয়া আসিয়া সন্ধ্যাকালীন নৈবেদ্যের সময়ে আমাকে স্পর্শ করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমার প্রার্থনার কথা শেষ হইতে না হইতে, আমি প্রথম দর্শনে যে ব্যক্তিকে দেখিয়াছিলাম, সেই গাব্রিয়েল বেগে উড়িয়া আসিয়া সন্ধ্যাকালীন নৈবেদ্যের সময়ে আমাকে স্পর্শ করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি তখনও প্রার্থনা করছিলাম এমন সময় আগের দর্শনে আমি যাঁকে দেখেছিলাম সেই গাব্রিয়েল দূত সন্ধ্যার উৎসর্গের সময়ে বেগে উড়ে আমার কাছে আসলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি তখনও মুনাজাত করছিলাম এমন সময় আগের দর্শনে আমি যাঁকে দেখেছিলাম সেই জিবরাইল ফেরেশতা সন্ধ্যার কোরবানীর সময়ে বেগে উড়ে আমার কাছে আসলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এমন সময়ে সেখানে এলেন গাব্রিয়েল। আমি যেখানে ছিলাম সেখানে উড়ে এলেন তিনি। তখন ছিল সান্ধ্য নৈবেদ্যের সময়। ইনি সেইজন যাঁকে আমি আগের দর্শনে দেখেছিলাম।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমার প্রার্থনা কালে গাব্রিযেল নামে এক ব্যক্তি এসে উপস্থিত হয়েছিল| এ ছিল সেই গাব্রিয়েল যাকে পূর্বে আমি আমার স্বপ্নদর্শনে দেখেছিলাম| গাব্রিয়েল যেন হাওয়ায় উড়ে এসেছিল| সন্ধ্যা-কালীন নৈবেদ্যর সময় সে এসেছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যখন আমি প্রার্থনা করছিলাম, সেই ব্যক্তি গাব্রিয়েল যাকে আমি আগের দর্শনে দেখেছিলাম, সন্ধ্যার নৈবেদ্যর দিনের উড়ে আমার কাছে এলেন।