Daniel 9:22 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তিনি আমাকে বুঝিয়ে দিলেন এবং আমার সঙ্গে আলাপ করে বললেন, হে দানিয়াল, আমি এখন তোমাকে বুদ্ধিকৌশল দিতে এসেছি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি আমাকে বুঝিয়ে বললেন, “দানিয়েল, এখন আমি তোমাকে অন্তর্দৃষ্টি ও বোধশক্তি দিতে এসেছি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তিনি আমাকে বুঝাইয়া দিলেন, এবং আমার সহিত আলাপ করিয়া কহিলেন, হে দানিয়েল, আমি এক্ষণে তোমাকে বুদ্ধিকৌশল দিতে আসিয়াছি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তিনি আমাকে বুঝাইয়া দিলেন, এবং আমার সহিত আলাপ করিয়া কহিলেন, হে দানিয়েল, আমি এক্ষণে তোমাকে বুদ্ধিকৌশল দিতে আসিয়াছি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিনি আমাকে বুঝিয়ে বললেন, “দানিয়েল, আমি এখন তোমাকে বুঝবার ক্ষমতা ও বুদ্ধি দিতে এসেছি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিনি আমাকে বুঝিয়ে বললেন, “দানিয়াল, আমি এখন তোমাকে বুঝবার ক্ষমতা ও বুদ্ধি দিতে এসেছি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনি বললেন, দানিয়েল আমি তোমাকে প্রজ্ঞা ও বোধশক্তি দিতে এসেছি। ঈশ্বর তোমার অনুনয় শুনে উত্তর দিয়েছেন। তুমি তাঁর প্রিয়পাত্র। তাই সেই দর্শনের ব্যাখ্যা করে বুঝিয়ে দিতে এসেছি। মন দিয়ে শোন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সে আমার সঙ্গে কথা বলল এবং আমি যাতে বুঝতে পারি সেই রকম ভাবে সাহায্য করল| গাব্রিয়েল বলল, “দানিয়েল, আমি তোমাকে বেশী জ্ঞান দিতে এসেছি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি আমাকে বুদ্ধি দিলেন এবং আমাকে বললেন, “দানিয়েল, আমি এখন তোমাকে বোঝার ক্ষমতা ও বুদ্ধি দিতে এসেছি।