Daniel 9:25 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অতএব তুমি জেনে নাও ও বুঝে নাও যে, জেরুশালেমকে পুনঃস্থাপন ও নির্মাণ করার হুকুম দেওয়ার সময় থেকে অভিষিক্ত ব্যক্তি, নায়ক পর্যন্ত সাত সপ্তাহ আর বাষট্টি সপ্তাহ হবে, সেটি চক ও পরিখাসহ পুনরায় নির্মিত হবে, সঙ্কটকালেই হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“মন দিয়ে শোনো ও বুঝে নাও: জেরুশালেমের পুনরুদ্ধার ও পূর্ণগঠনের আদেশ জারি হওয়ার সময় থেকে অভিষিক্ত ব্যক্তি, শাসক আসা পর্যন্ত সত্তরের ‘সাত’ এবং বাষট্টির ‘সাত’ অতিবাহিত হবে। জেরুশালেম রাস্তা ও শক্তিশালী প্রতিরক্ষা সহ পুনর্গঠিত হবে, যদিও সেই সময় সংকটময় হবে
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অতএব তুমি জ্ঞাত হও, বুঝিয়া লও, যিরূশালেমকে পুনঃস্থাপন ও নির্ম্মাণ করিবার আজ্ঞা বাহির হওয়া অবধি অভিষিক্ত ব্যক্তি, নায়ক, পর্য্যন্ত সাত সপ্তাহ আর বাষট্টি সপ্তাহ হইবে, উহা চক ও পরিখাসহ পুনরায় নির্ম্মিত হইবে, সঙ্কটকালেই হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অতএব তুমি জ্ঞাত হও, বুঝিয়া লও, যিরূশালেমকে পুনঃস্থাপন ও নির্মাণ করিবার আজ্ঞা বাহির হওয়া অবধি অভিষিক্ত ব্যক্তি, নায়ক, পর্যন্ত সাত সপ্তাহ আর বাষট্টি সপ্তাহ হইবে, উহা চক ও পরিখাসহ পুনরায় নির্মিত হইবে, সঙ্কটকালেই হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“তুমি জেনে ও বুঝে নাও যে, যিরূশালেমকে আবার মেরামত ও তৈরী করবার আদেশ বের হওয়া থেকে শুরু করে সেই মশীহের, অর্থাৎ শাসনকর্তার আসা পর্যন্ত সাত গুণ সাত বছর এবং বাষট্টি গুণ সাত বছর হবে। শহর-চক ও শহর রক্ষার ব্যবস্থা আবার নতুন করে তৈরী করা হবে এবং তা করা হবে কষ্টের সময়ে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“তুমি জেনে ও বুঝে নাও যে, জেরুজালেমকে আবার মেরামত ও তৈরী করবার হুকুম বের হওয়া থেকে শুরু করে সেই মসীহের, অর্থাৎ শাসনকর্তার আসা পর্যন্ত সাত গুণ সাত বছর এবং বাষট্টি গুণ সাত বছর হবে। শহর-চক ও শহর রক্ষার ব্যবস্থা আবার নতুন করে তৈরী করা হবে এবং তা করা হবে কষ্টের সময়ে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ভাল করে বুঝে নাও: জেরুশালেমের পুনর্গঠনের আদেশ জারী হওয়ার সময় থেকে জাতির কর্ণধাররূপে ঈশ্বরের অভিষিক্ত ব্যক্তির আবির্ভাবের সময় পর্যন্ত সাত সপ্তাহকাল অতিবাহিত হবে। পথঘাট, নগর রক্ষার জন্য পরিখা সমেত জেরুশালেম আবার গড়ে উঠতে সময় লাগবে বাষট্টি সপ্তাহ। সময়টি কিন্তু হবে সঙ্কটময়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“দানিয়েল এই বিষয়গুলি বুঝে নাও, জেনে নাও| জেরুশালেমকে পুনর্নির্মাণ করার জন্য একটা বার্তা আসবে| ঐ বার্তাটি আসার সাত সপ্তাহ পরে একজন নেতা নির্বাচন করা হবে| তারপর জেরুশালেম পুননির্মিত হবে| জেরুশালেমে আবার একটি উন্মুক্ত বর্গক্ষেত্র থাকবে এবং শহরের সুরক্ষার জন্য তার চারি দিকে একটি পরিখা থাকবে| 62 সপ্তাহের মধ্যে জেরুশালেম পুনরায় তৈরী হবে| কিন্তু ওই সময় অনেক সঙ্কটের মুখে পড়তে হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমি জেনে নাও ও বোঝো যে, যিরূশালেমকে আবার স্থাপন ও তৈরী করার আদেশ বের হওয়া থেকে শুরু করে সেই অভিষিক্ত নেতা (যিনি একজন শাসনকর্ত্তা হবেন) আসা পর্যন্ত সাত সপ্তাহ আর বাষট্টি সপ্তাহ হবে। যিরূশালেমকে আবার রাস্তা ও পরিখার সঙ্গে আবার নতুন করে তৈরী করা হবে এবং তা সঙ্কটকালেই হবে।