Daniel 9:3 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে আমি রোজা রেখে, চট পরে ও ভস্ম লেপন করে মুনাজাত ও বিনতির চেষ্টায় আমার মালিক আল্লাহ্‌র প্রতি তাকালাম।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাই আমি প্রভু ঈশ্বরের মুখ অন্বেষণ করলাম ও চটের কাপড় পড়ে, ছাই মেখে, উপবাসে, তাঁর কাছে প্রার্থনা ও বিনতি করলাম।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে আমি উপবাস, চট পরিধান ও ভস্ম লেপন করিয়া প্রার্থনার ও বিনতির চেষ্টায় প্রভু ঈশ্বরের প্রতি দৃষ্টি করিলাম।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে আমি উপবাস, চট পরিধান ও ভস্ম লেপন করিয়া প্রার্থনার ও বিনতির চেষ্টায় প্রভু ঈশ্বরের প্রতি দৃষ্টিপাত করিলাম।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেইজন্য আমি উপবাস করে, চট পরে এবং ছাই মেখে অনুরোধ ও মিনতির সংগে প্রভু ঈশ্বরের কাছে প্রার্থনা করলাম।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেইজন্য আমি রোজা রেখে, চট পরে এবং ছাই মেখে অনুরোধ ও মিনতির সংগে আল্লাহ্‌ মালিকের কাছে মুনাজাত করলাম।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারপর অনুতাপের চিহ্ন হিসাবে চটের কাপড় পরে, গায়ে ভস্ম মেখে উপবাস ও প্রার্থনায় রত হলাম।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন আমি ঈশ্বর, আমার প্রভুর কাছে সাহায্য এবং করুণার জন্য প্রার্থনা করেছিলাম| প্রার্থনার সময় আমি উপোস করে, শোক পোশাক পরে এবং মাথায় ছাই মেখে বসেছিলাম|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে আমি উপবাস করে, চট পরে এবং ছাইয়ে বসে অনুরোধ ও প্রার্থনা করার জন্য, আমি প্রভু ঈশ্বরের দিকে দৃষ্টিপাত করলাম।