Daniel 9:4 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর আমার আল্লাহ্ মাবুদের কাছে মুনাজাত করলাম ও গুনাহ্ স্বীকার করে বললাম হে মালিক, তুমিই সেই মহান ও ভক্তিপূর্ণ ভয় জাগানো আল্লাহ্, যিনি তাদের সঙ্গে নিয়ম ও অটল মহব্বত রক্ষা করেন, যারা তাঁকে মহব্বত করে ও তাঁর হুকুম পালন করে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি সদাপ্রভু আমার ঈশ্বরের কাছে প্রার্থনা করে, স্বীকার করলাম: “প্রভু, মহান ও ভয়াবহ ঈশ্বর, যারা তাঁকে প্রেম করে ও তাঁর আজ্ঞাসকল মেনে চলে, তাদের প্রতি তিনি তাঁর প্রেমের নিয়ম রক্ষা করেন,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর আমার ঈশ্বর সদাপ্রভুর কাছে প্রার্থনা করিলাম, ও পাপ স্বীকার করিয়া কহিলাম হে প্রভু, তুমিই সেই মহান্ ও ভয়াবহ ঈশ্বর, যিনি তাহাদের সহিত নিয়ম ও দয়া রক্ষা করেন, যাহারা তাঁহাকে প্রেম করে ও তাঁহার আজ্ঞা পালন করে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর আমার ঈশ্বর সদাপ্রভুর কাছে প্রার্থনা করিলাম, ও পাপ স্বীকার করিয়া কহিলাম হে প্রভু, তুমিই সেই মহান ও ভক্তিপূর্ণ ভয় জাগান ঈশ্বর, যিনি তাহাদের সহিত নিয়ম ও দয়া রক্ষা করেন, যাহারা তাঁহাকে প্রেম করে ও তাঁহার আজ্ঞা পালন করে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমার ঈশ্বর সদাপ্রভুর কাছে আমি প্রার্থনা করলাম ও পাপ স্বীকার করে বললাম, “হে প্রভু, তুমিই মহান ও ভক্তিপূর্ণ ভয় জাগানো ঈশ্বর। যারা তোমাকে ভালবাসে ও তোমার আদেশ পালন করে তাদের জন্য তুমি তোমার অটল ভালবাসার ব্যবস্থা রক্ষা করে থাক।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমার মাবুদ আল্লাহ্র কাছে আমি মুনাজাত করলাম ও গুনাহ্ স্বীকার করে বললাম, “হে মালিক, তুমিই ভয় জাগানো আল্লাহ্তা’লা। যারা তোমাকে মহব্বত করে ও তোমার হুকুম পালন করে তাদের জন্য তুমি তোমার অটল মহব্বতের ব্যবস্থা রক্ষা করে থাক।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অনুতপ্ত হৃদয়ে প্রভু পরমেশ্বরের কাছে এইভাবে প্রার্থনা করলাম: পরম পবিত্র মহান প্রভু পরমেশ্বর, সর্বোচ্চ সম্মান তোমারই প্রাপ্য। তোমার একনিষ্ঠ ভক্তদের প্রতি, তোমার অনুশাসন যারা শিরোধার্য করে আছে, তাদের প্রতি তোমার প্রেম অবিচল, তোমার সন্ধি চুক্তির প্রতিশ্রুতি রক্ষায় তুমি চিরবিশ্বস্ত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি আমার ঈশ্বর, প্রভুর কাছে প্রার্থনা করে সমস্ত পাপ স্বীকার করে বলেছিলাম, “প্রভু, তুমিই সেই মহান ঈশ্বর| তুমি যাদের ভালোবাসো এবং যারা তোমার আদেশ পালন করে তাদের সঙ্গে তোমার করুণা ও চুক্তি অব্যাহত রাখো|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি আমার ঈশ্বর সদাপ্রভুর কাছে প্রার্থনা করলাম এবং আমাদের পাপ স্বীকার করলাম। আমি বললাম, “প্রভু, আমি তোমাকে অনুরোধ করি, তুমি মহান ও বিস্ময়কর ঈশ্বর, যারা তোমাকে ভালবাসে ও তোমার আদেশ পালন করে তাদের জন্য তুমি তোমার নিয়ম ও বিশ্বস্ততা রক্ষা করে থাক।