Daniel 9:5 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমরা গুনাহ্‌ ও অপরাধ করেছি, দুষ্টামি করেছি ও বিদ্রোহী হয়েছি, তোমার বিধি ও অনুশাসন ত্যাগ করেছি;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমরা পাপ করেছি, অন্যায় আচরণ করেছি। আমরা দুষ্ট পথে চলেছি, বিদ্রোহী হয়েছি; তোমার আজ্ঞা ও বিধান থেকে বিপথে গিয়েছি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমরা পাপ ও অপরাধ করিয়াছি, দুষ্টামি করিয়াছি ও বিদ্রোহী হইয়াছি, তোমার বিধি ও শাসনপথ ত্যাগ করিয়াছি;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমরা পাপ ও অপরাধ করিয়াছি, দুষ্টামি করিয়াছি ও বিদ্রোহী হইয়াছি, তোমার বিধি ও শাসনপথ ত্যাগ করিয়াছি’;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমরা পাপ করেছি, অন্যায় করেছি। আমরা মন্দ কাজ করেছি, বিদ্রোহ করেছি। আমরা তোমার আদেশ ও আইন-কানুনের পথ থেকে সরে গেছি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমরা গুনাহ্‌ করেছি, অন্যায় করেছি। আমরা খারাপ কাজ করেছি, বিদ্রোহ করেছি। আমরা তোমার হুকুম ও শরীয়তের পথ থেকে সরে গেছি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমরা পাপ করেছি, মন্দ পথে চলেছি, অন্যায় আচরণ করেছি। অমান্য করেছি তোমার অনুশাসন। তোমার নির্দেশিত সত্য পথ পরিহার করেছি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“কিন্তু প্রভু, আমরা পাপ করেছি, অনেক খারাপ কাজ করেছি| আমরা তোমার বিরুদ্ধাচরণ করেছি| আমরা তোমার আজ্ঞা এবং সঠিক সিদ্ধান্তের বিরোধিতা করেছি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমরা পাপ করেছি এবং যা মন্দ তাই করেছি। আমরা মন্দভাবে কাজ করেছি, বিদ্রোহ করেছি, তোমার আদেশ ও বাব্যস্থা থেকে সরে গিয়েছি।