Daniel 9:6 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তোমার যে গোলাম নবীরা আমাদের বাদশাহ্‌রা, নেতৃবর্গ, পূর্বপুরুষরাও জনপদস্থ লোক সকলকে তোমার নামে কথা বলতেন, তাঁদের কথায়ও আমরা কান দিই নি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমরা তোমার ভক্তদাস ভাববাদীদের কথায় কর্ণপাত করিনি, যারা তোমার মহানামে আমাদের রাজা, অধিপতি, পূর্বপুরুষ এবং দেশের সকলের সঙ্গে কথা বলেছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তোমার যে দাস ভাববাদিগণ আমাদের রাজগণকে, অধ্যক্ষগণকে, পিতৃপুরুষগণকে ও জনপদস্থ প্রজা সকলকে তোমার নামে কথা কহিতেন, তাঁহাদের কথায়ও আমরা কর্ণপাত করি নাই।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তোমার যে দাস ভাববাদিগণ আমাদের রাজগণকে, অধ্যক্ষগণকে, পিতৃপুরুষগণকে ও জনপদস্থ প্রজা সকলকে তোমার নামে কথা কহিতেন, তাঁহাদের কথায়ও আমরা কর্ণপাত করি নাই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমাদের রাজাদের, নেতাদের, পূর্বপুরুষদের ও দেশের সব লোকদের কাছে তোমার দাস নবীরা তোমার দেওয়া যে কথা বলেছেন তা আমরা শুনি নি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমাদের বাদশাহ্‌দের, নেতাদের, পূর্বপুরুষদের ও দেশের সব লোকদের কাছে তোমার গোলাম নবীরা তোমার দেওয়া যে কথা বলেছেন তা আমরা শুনি নি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমার দাস প্রবক্তা নবীদের মাধ্যমে তুমিই যে আমাদের রাজাদের, প্রশাসকবর্গকে, আমাদের পূর্বপুরুষদের তথা সমগ্র জাতিকে এই সব কথা বলেছ, তা জেনেও আমরা সেই কথায় কর্ণপাত করিনি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমরা ভাববাদীদের কথা শুনিনি| আমরা কেউই তোমার সেবক, ভাববাদীদের কথা শুনিনি| তারা তোমার হয়ে কথা বলে| তারা আমাদের রাজাদের সঙ্গে, নেতাদের সঙ্গে এবং পিতামহদের সঙ্গে কথা বলেছিল| তারা ইস্রায়েলের সমস্ত লোকের সঙ্গে কথা বলেছিল| কিন্তু আমরা ঐ ভাববাদীদের কথা বিন্দুমাত্র শুনিনি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যারা আমাদের রাজাদের, নেতাদের, পূর্বপুরুষদের ও দেশের সব লোকদের কাছে তোমার নামে যে কথা বলেছেন, তোমার সেই দাস ভাববাদীদের কথা আমরা শুনি নি।