Daniel 9:7 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে মালিক, ধর্মশীলতা তোমার, কিন্তু আমরা লজ্জার পাত্র, যেমন আজ দেখা যাচ্ছে; এহুদার লোক ও জেরুশালেম-নিবাসীরা এবং সমস্ত ইসরাইল এই অবস্থায় রয়েছে,— যারা কাছে ও যারা দূরে রয়েছে, যারা সেসব দেশে রয়েছে, যেখানে তুমি তাদের তাড়িয়ে দিয়েছ, তোমার বিরুদ্ধে কৃত সত্যলঙ্ঘনের কারণেই তাড়িয়ে দিয়েছ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“প্রভু, তুমি ন্যায়পরায়ণ, কিন্তু আজকের দিনে আমরা লজ্জায় আবৃত; যিহূদার লোকসকল, জেরুশালেমের সব নিবাসী এবং সমস্ত ইস্রায়েল, যারা কাছে এবং দূরে, তোমার প্রতি আমাদের অবিশ্বস্ততার কারণে তুমি আমাদের সমস্ত দেশে ছড়িয়ে-ছিটিয়ে দিয়েছ।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হে প্রভু, ধর্ম্মশীলতা তোমার, কিন্তু আমরা মুখের বিবর্ণতার পাত্র, যেমন অদ্য দেখা যাইতেছে; যিহূদার লোক ও যিরূশালেম-নিবাসিগণ এবং সমস্ত ইস্রায়েল এই অবস্থায় রহিয়াছে,— যাহারা নিকটবর্ত্তী, ও যাহারা দূরস্থ, যাহারা সেই সকল দেশে রহিয়াছে, যেখানে তুমি তাহাদিগকে তাড়াইয়া দিয়াছ, তোমার বিরুদ্ধে কৃত সত্যলঙ্ঘন প্রযুক্তই তাড়াইয়া দিয়াছ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হে প্রভু, ধর্মশীলতা তোমার, কিন্তু আমরা মুখের বিবর্ণতার পাত্র, যেমন অদ্য দেখা যাইতেছে; যিহূদার লোক ও যিরূশালেম-নিবাসিগণ এবং সমস্ত ইস্রায়েল এই অবস্থায় রহিয়াছে, যাহারা নিকটবর্তী ও যাহারা দূরস্থ, যাহারা সেই সকল দেশে রহিয়াছে, যেখানে তুমি তাহাদিগকে তাড়াইয়া দিয়াছ, তোমার বিরুদ্ধে কৃত সত্যলঙ্ঘন প্রযুক্তই তাড়াইয়া দিয়াছ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“হে প্রভু, তুমি ন্যায়বান, কিন্তু আজ পর্যন্ত আমরা অপমানে ঢাকা রয়েছি। যিহূদার লোকেরা, যিরূশালেমের বাসিন্দারা এবং যে সমস্ত ইস্রায়েলীয়দের তোমার প্রতি অবিশ্বস্ততার জন্য তুমি নানা দেশে ছড়িয়ে দিয়েছিলে তারা সবাই অপমানে ঢেকে আছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“হে মালিক, তুমি ন্যায়বান, কিন্তু আজ পর্যন্ত আমরা অপমানে ঢাকা রয়েছি। এহুদার লোকেরা, জেরুজালেমের বাসিন্দারা এবং যে সমস্ত বনি-ইসরাইলদের তোমার প্রতি বেঈমানীর জন্য তুমি নানা দেশে ছড়িয়ে দিয়েছিলে তারা সবাই অপমানে ঢেকে আছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে প্রভু পরমেশ্বর, তুমি ন্যায়বান, ন্যায়সঙ্গত তোমার প্রতিটি কাজ। আমাদের এই অধঃপতনের জন্য আমরা নিজেরাই দায়ী। এ কথা জেরুশালেম তথা সমগ্র যিহুদীয়ার মানুষ ও দেশ দেশান্তরে বিক্ষিপ্ত সমস্ত ইসরায়েলীদের পক্ষে প্রযোজ্য। ইসরায়েলীদের এই শাস্তির জন্য তোমার প্রতি তাদের অবিশ্বস্ততাই দায়ী।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“প্রভু, তুমিই ঠিক এবং ধার্মিকতা তোমারই! আমাদের যিহূদা ও জেরুশালেমের লোকদের লজ্জা হওয়া উচিৎ‌| আমাদের, ইস্রায়েলের লোকদের যাদের তুমি কাছের এবং দূরের দেশগুলিতে ছড়িয়ে দিয়েছ, তাদের লজ্জা হওয়া উচিৎ‌| কেন? কারণ আমরা তোমার বিরুদ্ধে বিদ্রোহ করেছিলাম|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
হে প্রভু, ধার্ম্মিকতা তোমারই। যদিও, আজ আমাদের মুখ অপমানে ঢেকে গিয়েছে, যিহূদার লোকেরাও, ও যারা যিরূশালেমের বাস করেন এবং সমস্ত ইস্রায়েলীয়দের প্রতিও একই ঘটেছে। যাদেরকে তুমি কাছের কি দূরের দেশে ছড়িয়ে দিয়েছ তাদের প্রতিও তাই হয়েছে। এই সমস্ত ঘটেছে কারণ তোমার প্রতি আমরা মহা বিশ্বাসঘাতকতার কাজ করেছি।