Daniel 9:8 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে মালিক, আমরা, আমাদের বাদশাহ্‌রা, কর্মকর্তারা ও পূর্বপুরুষরা সকলে মুখের বিবর্ণতার পাত্র, কারণ আমরা তোমার বিরুদ্ধে গুনাহ্‌ করেছি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমরা ও আমাদের রাজাগণ, আমাদের অধিপতিগণ ও আমাদের পূর্বপুরুষেরা, আমরা সকলে লজ্জাতে আবৃত কারণ হে সদাপ্রভু, আমরা তোমার বিরুদ্ধে পাপ করেছি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হে প্রভু, আমরা, আমাদের রাজগণ, অধ্যক্ষগণ ও পিতৃপুরুষগণ সকলে মুখের বিবর্ণতার পাত্র, কারণ আমরা তোমার বিরুদ্ধে পাপ করিয়াছি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হে প্রভু, আমরা, আমাদের রাজগণ, অধ্যক্ষগণ ও পিতৃপুরুষগণ সকলে মুখের বিবর্ণতার পাত্র, কারণ আমরা তোমার বিরুদ্ধে পাপ করিয়াছি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে সদাপ্রভু, আমাদের রাজারা, নেতারা, পূর্বপুরুষেরা ও আমরা অপমানে ঢাকা আছি, কারণ আমরা তোমার বিরুদ্ধে পাপ করেছি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে মাবুদ, আমাদের বাদশাহ্‌রা, নেতারা, পূর্বপুরুষেরা ও আমরা অপমানে ঢাকা আছি, কারণ আমরা তোমার বিরুদ্ধে গুনাহ্‌ করেছি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে প্রভু পরমেশ্বর, আমরা, আমাদের রাজন্যবর্গ, শাসক গোষ্ঠী ও পূর্বপুরুষের—সকলেই তোমার বিরুদ্ধে পাপ করেছি। এই গর্হিত আচরণের জন্য আমরা লজ্জা বোধ করছি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“প্রভু তোমার বিরুদ্ধে পাপাচারে মেতে ওঠার জন্য আমাদের প্রত্যেকের লজ্জিত হওয়া উচিৎ‌| আমাদের রাজাদের, নেতাদের এবং পূর্বপুরুষদের লজ্জিত হওয়া উচিৎ‌|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
হে সদাপ্রভু, আমাদের রাজাদের, নেতাদের, পূর্বপুরুষদের ও আমাদের মুখ অপমানে ঢেকে গিয়েছে, কারণ আমরা তোমার বিরুদ্ধে পাপ করেছি।