Deuteronomy 1:15 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাই আমি তোমাদের বংশগুলোর প্রধান, জ্ঞানবান ও পরিচিত লোকদেরকে গ্রহণ করে তোমাদের উপরে প্রধান, তোমাদের বংশানুসারে সহস্রপতি, শতপতি, পঞ্চাশপতি, দশপতি ও কর্মকর্তা করে নিযুক্ত করলাম।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেইজন্য আমি তোমাদের গোষ্ঠীর প্রধানদের, জ্ঞানবান ও বুদ্ধিমান লোকদের নিয়ে তোমাদের উপরে নিযুক্ত করেছিলাম—সহস্রপতি, শতপতি, পঞ্চাশৎপতি, দশপতি এবং গোষ্ঠীগত কর্মকর্তাদের।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাই আমি তোমাদের বংশসমূহের প্রধান, জ্ঞানবান্ ও পরিচিত লোকদিগকে গ্রহণ করিয়া তোমাদের উপরে প্রধান, তোমাদের বংশানুসারে সহস্রপতি, শতপতি পঞ্চাশৎপতি, দশপতি ও কর্ম্মচারী করিয়া নিযুক্ত করিলাম।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাই আমি তোমাদের বংশসমূহের প্রধান, জ্ঞানবান ও পরিচিত লোকদিগকে গ্রহণ করিয়া তোমাদের উপরে প্রধান, তোমাদের বংশানুসারে সহস্রপতি, শতপতি, পঞ্চাশৎপতি, দশপতি ও কর্মচারী করিয়া নিযুক্ত করিলাম।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেইজন্য আমি তোমাদের গোষ্ঠীগুলো থেকে জ্ঞানী ও অভিজ্ঞ সর্দারদের নিয়ে তোমাদের উপরে হাজারপতি, শতপতি, পঞ্চাশপতি, দশপতি এবং অন্যান্য কর্মচারী নিযুক্ত করেছিলাম।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেইজন্য আমি তোমাদের গোষ্ঠীগুলো থেকে জ্ঞানী ও অভিজ্ঞ সর্দারদের নিয়ে তোমাদের উপরে হাজারপতি, শতপতি, পঞ্চাশপতি, দশপতি এবং অন্যান্য কর্মচারী নিযুক্ত করেছিলাম।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি সেইজন্য তোমাদের বিভিন্ন গোষ্ঠীর নেতৃস্থানীয়, জ্ঞানবান, খ্যাতিমান লোকদের নিয়ে তোমাদের বিভিন্ন গোষ্ঠীর নায়করূপে নিয়োগ করলাম। তাদের কাউকে সহস্র জনের, কাউকে একশো জনের, কাউকে পঞ্চাশ জনের, কাউকে দশজনের নায়ক এবং অন্যান্যদের কর্মচারীরূপে নিযুক্ত করলাম।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“সুতরাং তোমাদের পরিবারগোষ্ঠী থেকে তোমাদের নির্বাচিত জ্ঞানী এবং সম্মানিত লোকদের নিয়ে আমি তাঁদের তোমাদের নেতা হবার জন্য নিযুক্ত করেছিলাম| এই প্রকারে, আমি তোমাদের 1000 জন লোকর জন্যে নেতা, 100 জন লোকর জন্য নেতা, 50 জন লোকর জন্য নেতা, 10 জন লোকর জন্য নেতার ব্যবস্থা করেছিলাম| এছাড়াও আমি তোমাদের প্রত্যেক পরিবারগোষ্ঠীর জন্য উচ্চপদাধিকারী ব্যক্তি নিয়োগ করেছিলাম|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাই আমি তোমাদের বংশগুলির প্রধান, জ্ঞানবান ও পরিচিত লোকদেরকে গ্রহণ করে এবং তোমাদের উপরে প্রধান, তোমাদের বংশ অনুযায়ী সহস্রপতি, শতপতি, পঞ্চাশৎপতি, দশপতি ও কর্ম্মচারী করে নিযুক্ত করলাম।