Deuteronomy 1:19 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে আমরা আমাদের আল্লাহ্‌ মাবুদের হুকুম অনুসারে হোরেব থেকে প্রস্থান করলাম এবং আমোরীয়দের পর্বতময় দেশে যাবার পথে তোমরা সেই যে বড় ও ভয়ঙ্কর মরু-ভূমি দেখেছ, তার মধ্য দিয়ে যাত্রা করে কাদেশ বর্ণেয়ে পৌঁছালাম।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এরপর, আমাদের ঈশ্বর সদাপ্রভুর আদেশ অনুসারে, আমরা হোরেব ছেড়ে ইমোরীয়দের পাহাড়ি এলাকার দিকে যাওয়ার পথে তোমরা সেই বড়ো ও ভয়ংকর মরুএলাকা দেখেছিলে, এবং আমরা কাদেশ-বর্ণেয় পৌঁছালাম।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে আমরা আপনাদের ঈশ্বর সদাপ্রভুর আজ্ঞানুসারে হোরেব হইতে প্রস্থান করিলাম, এবং ইমোরীয়দের পর্ব্বতময় দেশে যাইবার পথে তোমরা সেই যে বৃহৎ ও ভয়ঙ্কর প্রান্তর দেখিয়াছ, তাহার মধ্য দিয়া যাত্রা করিয়া কাদেশবর্ণেয়ে পৌঁছিলাম।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে আমরা আপনাদের ঈশ্বর সদাপ্রভুর আজ্ঞানুসারে হোরেব হইতে প্রস্থান করিলাম, এবং ইমোরীয়দের পর্বতময় দেশে যাইবার পথে তোমরা সেই যে বৃহৎ ও ভয়ঙ্কর প্রান্তর দেখিয়াছ, তাহার মধ্য দিয়া যাত্রা করিয়া কাদেশ-বর্ণেয়ে পৌঁছিলাম।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“এর পর আমাদের ঈশ্বর সদাপ্রভুর আদেশে আমরা হোরেব পাহাড় ছেড়ে ইমোরীয়দের পাহাড়ী এলাকার দিকে রওনা হলাম। কত বড় এবং কত ভয়ানক মরু-এলাকার মধ্য দিয়ে আমাদের যেতে হয়েছিল তা তোমরা দেখেছ। এইভাবে আমরা কাদেশ-বর্ণেয়তে গিয়ে পৌঁছালাম।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“এর পর আমাদের মাবুদ আল্লাহ্‌র হুকুমে আমরা হোরেব পাহাড় ছেড়ে আমোরীয়দের পাহাড়ী এলাকার দিকে রওনা হলাম। কত বড় এবং কত ভয়ানক মরুভূমির মধ্য দিয়ে আমাদের যেতে হয়েছিল তা তোমরা দেখেছ। এইভাবে আমরা কাদেশ-বর্ণেয়তে গিয়ে পৌঁছালাম।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পরে আমরা আমাদের ঈশ্বর প্রভু পরমেশ্বরের নির্দেশে হোরেব পর্বত ত্যাগ করে রওনা হলাম এবং ইমোরীদের পার্বত্য অঞ্চল দিয়ে যাওয়ার সময় তোমরা যে বিশাল ভয়াবহ প্রান্তর দেখেছ, তার মধ্য দিয়ে কাদেশ-বার্ণিয়াতে গিয়ে পৌঁছালাম।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“তখন আমরা আমাদের প্রভু ঈশ্বরকে মান্য করেছিলাম| আমরা হোরেব পর্বত ত্যাগ করেছিলাম এবং ইমোরীয় লোকদের পার্বত্যদেশ অভিমুখে যাত্রা করেছিলাম| তোমরা যে বড় এবং সাংঘাতিক একটি মরুভূমি দেখেছিলে, তার মধ্য দিয়েই আমরা কাদেশ-বর্ণেয়ে এসেছিলাম|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে আমরা আমাদের ঈশ্বর সদাপ্রভুর আদেশ অনুসারে হোরেব থেকে চলে গেলাম এবং ইমোরীয়দের পাহাড়ি দেশে যাবার পথে তোমরা সেই যে বিশাল ও ভয়ঙ্কর মরুভূমি দেখেছ, তার মধ্যে দিয়ে যাত্রা করে কাদেশ বর্ণেয়ে পৌঁছালাম।