Deuteronomy 1:20 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে আমি তোমাদেরকে বললাম, আমাদের আল্লাহ্ মাবুদ আমাদেরকে যে দেশ দিচ্ছেন, আমোরীয়দের সেই পর্বতময় দেশে তোমরা উপস্থিত হলে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারপর আমি তোমাদের বলেছিলাম, “তোমরা ইমোরীয়দের পাহাড়ি এলাকায় এসে গিয়েছ, যেটি আমাদের ঈশ্বর সদাপ্রভু আমাদের দিচ্ছেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে আমি তোমাদিগকে কহিলাম, আমাদের ঈশ্বর সদাপ্রভু আমাদিগকে যে দেশ দিতেছেন, ইমোরীয়দের সেই পর্ব্বতময় দেশে তোমরা উপস্থিত হইলে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে আমি তোমাদিগকে কহিলাম, আমাদের ঈশ্বর সদাপ্রভু আমাদিগকে যে দেশ দিতেছেন, ইমোরীয়দের সেই পর্বতময় দেশে তোমরা উপস্থিত হইলে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর আমি তোমাদের বললাম, ‘তোমরা ইমোরীয়দের পাহাড়ী এলাকাতে এসে গেছ; এটা আমাদের ঈশ্বর সদাপ্রভু আমাদের দিতে যাচ্ছেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর আমি তোমাদের বললাম, ‘তোমরা আমোরীয়দের পাহাড়ী এলাকাতে এসে গেছ; এটা আমাদের মাবুদ আল্লাহ্ আমাদের দিতে যাচ্ছেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি তখন তোমাদের বলেছিলাম, ইমোরীদের পার্বত্য অঞ্চলে তোমরা এসেছ, আমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর এই দেশ আমাদের দিয়েছেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন আমি তোমাদের বলেছিলাম, ‘তোমরা এখন ইমোরীয়দের পার্বত্য দেশে এসেছো| প্রভু, আমাদের ঈশ্বর, আমাদের এই দেশ প্রদান করবেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে আমি তোমাদেরকে বললাম, “আমাদের ঈশ্বর সদাপ্রভু আমাদেরকে যে দেশ দিচ্ছেন, ইমোরীয়দের সেই পাহাড়ি দেশে তোমরা পৌঁছালে।