Deuteronomy 1:25 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর সেই দেশের কতগুলো ফল হাতে নিয়ে আমাদের কাছে এসে সংবাদ দিয়ে বললো, আমাদের আল্লাহ্‌ মাবুদ আমাদেরকে যে দেশ দিচ্ছেন, তা উত্তম দেশ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা সেই দেশের কিছু ফল সঙ্গে করে নিয়ে এসে বলেছিল, “আমাদের ঈশ্বর সদাপ্রভু যে দেশটি আমাদের দিচ্ছেন তা সত্যিই চমৎকার।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর সেই দেশের কতকগুলি ফল হস্তে লইয়া আমাদের নিকটে আসিয়া সংবাদ দিল, কহিল, আমাদের ঈশ্বর সদাপ্রভু আমাদিগকে যে দেশ দিতেছেন, সে উত্তম দেশ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর সেই দেশের কতকগুলি ফল হস্তে লইয়া আমাদের নিকটে আসিয়া সংবাদ দিল, কহিল, আমাদের ঈশ্বর সদাপ্রভু আমাদিগকে যে দেশ দিতেছেন, সে উত্তম দেশ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারা সেই দেশের কিছু ফল সংগে করে নিয়ে এসে আমাদের বলল, ‘আমাদের ঈশ্বর সদাপ্রভু যে দেশটা আমাদের দিতে যাচ্ছেন তা সত্যিই চমৎকার।’
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারা সেই দেশের কিছু ফল সংগে করে নিয়ে এসে আমাদের বলল, ‘আমাদের মাবুদ আল্লাহ্‌ যে দেশটা আমাদের দিতে যাচ্ছেন তা সত্যিই চমৎকার।’
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারা সেই দেশের কিছু ফল সঙ্গে নিয়ে ফিরে এসে আমাদের জানাল যে, আমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর আমাদের যে দেশ দিয়েছেন তা উৎকৃষ্ট।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারা সেই দেশ থেকে কিছু ফল সংগ্রহ করে সেগুলো নিয়ে আমাদের কাছে ফিরে এসে এই সংবাদ দিয়ে বলল, ‘প্রভু, আমাদের ঈশ্বর, যে দেশ দিচ্ছেন, সে উত্তম দেশ!’
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর সেই দেশের কতগুলো ফল হাতে নিয়ে আমাদের কাছে এসে খবর দিল, বলল, “আমাদের ঈশ্বর সদাপ্রভু আমাদেরকে যে দেশ দিচ্ছেন, সেটা ভালো।”