Deuteronomy 1:26 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু তোমরা সেই স্থানে যেতে অসম্মত হলে ও তোমাদের আল্লাহ্ মাবুদের হুকুমের বিরুদ্ধাচারী হলে;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু তোমরা সেই দেশে যেতে চাইলে না; তোমরা তোমাদের ঈশ্বর সদাপ্রভুর আদেশের বিরুদ্ধাচরণ করেছিলে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তথাপি তোমরা সেই স্থানে যাইতে অসম্মত হইলে; ও তোমাদের ঈশ্বর সদাপ্রভুর আজ্ঞার বিরুদ্ধাচারী হইলে;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তথাপি তোমরা সেই স্থানে যাইতে অসম্মত হইলে; ও তোমাদের ঈশ্বর সদাপ্রভুর আজ্ঞার বিরুদ্ধাচারী হইলে;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“কিন্তু তোমরা সেই দেশে যেতে চাইলে না। তোমরা তোমাদের ঈশ্বর সদাপ্রভুর আদেশের বিরুদ্ধে দাঁড়ালে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“কিন্তু তোমরা সেই দেশে যেতে চাইলে না। তোমরা তোমাদের মাবুদ আল্লাহ্র হুকুমের বিরুদ্ধে দাঁড়ালে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু তোমরা সেই দেশে গেলে না, তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের আদেশ অমান্য করে বিরুদ্ধাচরণ করলে,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“কিন্তু তোমরা সেই দেশের অভ্যন্তরে যেতে অস্বীকার করেছিলে| তোমরা তোমাদের প্রভু ঈশ্বরের আজ্ঞার বিরুদ্ধাচারণ করেছিলে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তবুও তোমরা সেই জায়গায় যেতে রাজি হলে না; কিন্তু তোমাদের ঈশ্বর সদাপ্রভুর আদেশের বিরোধিতা করলে;