Deuteronomy 1:27 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর নিজ নিজ তাঁবুতে বচসা করে বললে, মাবুদ আমাদেরকে ঘৃণা করলেন বলে আমরা যেন বিনষ্ট হই, তাই আমোরীয়দের হাতে তুলে দেবার জন্য আমাদেরকে মিসর দেশ থেকে বের করে আনলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমাদের তাঁবুতে তোমরা দোষারোপ করে বলেছিল, “সদাপ্রভু আমাদের ঘৃণা করেন; সেইজন্য তিনি ইমোরীয়দের হাতে তুলে দিয়ে ধ্বংস করার জন্য আমাদের মিশর থেকে বের করে এনেছেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর আপন আপন তাম্বুতে বচসা করিয়া কহিলে, সদাপ্রভু আমাদিগকে ঘৃণা করিলেন বলিয়া আমরা যেন বিনষ্ট হই, তাই ইমোরীয়দের হস্তে সমর্পণ করিবার নিমিত্ত আমাদিগকে মিসর দেশ হইতে বাহির করিয়া আনিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর আপন আপন তাম্বুতে বচসা করিয়া কহিলে, সদাপ্রভু আমাদিগকে ঘৃণা করিলেন বলিয়া আমরা যেন বিনষ্ট হই, তাই ইমোরীয়দের হস্তে সমর্পণ করিবার নিমিত্ত আমাদিগকে মিসর দেশ হইতে বাহির করিয়া আনিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমরা নিজেদের তাম্বুর মধ্যে বক্বক্ করতে শুরু করলে এবং বললে, ‘সদাপ্রভু আমাদের ঘৃণা করেন। সেইজন্য ইমোরীয়দের হাতে তুলে দিয়ে ধ্বংস করে ফেলবার জন্যই তিনি আমাদের মিসর দেশ থেকে বের করে এনেছেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমরা নিজেদের তাম্বুর মধ্যে বক্বক্ করতে শুরু করলে এবং বললে, ‘মাবুদ আমাদের ঘৃণা করেন। সেইজন্য আমোরীয়দের হাতে তুলে দিয়ে ধ্বংস করে ফেলবার জন্যই তিনি আমাদের মিসর দেশ থেকে বের করে এনেছেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আর নিজেদের শিবিরে বিক্ষোভের গুঞ্জন তুললে। তোমরা বললে, প্রভু পরমেশ্বর আমাদের ঘৃণা করেন বলেই আমাদের ধ্বংস করার জন্য ইমোরীদের হাতে আমাদের তুলে দিচ্ছেন। এই জন্যই তিনি মিশর থেকে আমাদের বার করে এনেছেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমরা তোমাদের তাঁবুতে অভিযোগ করে বলেছিলে, ‘প্রভু আমাদের ঘৃণা করেন! তিনি আমাদের মিশর থেকে বার করে নিয়ে এসেছিলেন যাতে ইমোরীয়রা আমাদের ধ্বংস করতে পারে!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
নিজেদের তাঁবুতে অভিযোগ করে বললে, “সদাপ্রভু আমাদেরকে ঘৃণা করলেন বলেই তিনি আমাদেরকে মিশর দেশ থেকে বের করে আনলেন যেন আমরা ইমোরীয়দের হাতে পরাজিত হই।