Deuteronomy 1:28 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমরা কোথায় যাচ্ছি? আমাদের ভাইয়েরা আমাদের মন ভেঙ্গে দিল, বললো, আমাদের চেয়ে সেই জাতি শক্তিশালী ও দীর্ঘকায় এবং নগরগুলো অনেক বড় ও আকাশ ছোঁয়া প্রাচীরে বেষ্টিত; এছাড়া সেই স্থানে আমরা অনাকীয়দের সন্তানদেরকেও দেখেছি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমরা কোথায় যাব? আমাদের ভাইয়েরা আমাদের মন ভেঙে দিয়েছে। তারা বলেছে, ‘সেখানকার লোকেরা আমাদের থেকে শক্তিশালী এবং লম্বা; নগরগুলি খুব বড়ো ও তাদের প্রাচীর গগনচুম্বী। আমরা সেখানে অনাকীয়দেরও দেখেছি।’ ”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমরা কোথায় যাইতেছি? আমাদের ভ্রাতৃগণ আমাদের মনোভঙ্গ করিল, বলিল, আমাদের অপেক্ষা সেই জাতি মহৎ ও দীর্ঘকায়, এবং নগরগুলি অতি বৃহৎ ও গগনস্পর্শী প্রাচীরে বেষ্টিত; আরও সে স্থানে আমরা অনাকীয়দের সন্তানদিগকেও দেখিয়াছি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমরা কোথায় যাইতেছি? আমাদের ভ্রাতৃগণ আমাদের মনোভঙ্গ করিল, কহিল, আমাদের অপেক্ষা সেই জাতি শক্তিশালী ও দীর্ঘকায়, এবং নগরগুলি অতি বৃহৎ ও গগনস্পর্শী প্রাচীরে বেষ্টিত; আরও সেই স্থানে আমরা অনাকীয়দের সন্তানদিগকেও দেখিয়াছি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমরা কি করে সেখানে যাই? আমাদের ভাইয়েরাই আমাদের মন ভেংগে দিয়েছে। তারা বলেছে, ওখানকার লোকগুলো তাদের চেয়ে শক্তিশালী ও লম্বা; তাদের শহরগুলোও বড় বড় এবং তাদের চারদিকে রয়েছে আকাশ-ছোঁয়া দেয়াল। সেখানে তারা অনাকীয়দেরও দেখেছে।’
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমরা কি করে সেখানে যাই? আমাদের ভাইয়েরাই আমাদের মন ভেংগে দিয়েছে। তারা বলেছে, ওখানকার লোকগুলো তাদের চেয়ে শক্তিশালী ও লম্বা; তাদের শহরগুলোও বড় বড় এবং তাদের চারদিকে রয়েছে আকাশ-ছোঁয়া দেয়াল। সেখানে তারা অনাকীয়দেরও দেখেছে।’
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমরা কোথায় যাব? আমাদের ভাইয়েরা এসে বলেছে, সেই দেশের লোকেরা আমাদের চেয়ে সংখ্যায় বেশী এবং আকারেও বৃহৎ। তাদের নগরগুলি অনেক বড় এবং আকাশছোঁয়া প্রাচীরে ঘেরা। সেখানে তারা দৈত্যদের বংশধরদের দেখেছে। তাদের কথা শুনে আমাদের মন ভেঙ্গে গেছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমরা এখন কোথায় যেতে পারি? আমাদের ভাইরা (বারোজন চর) তাদের তথ্যের দ্বারা আমাদের ভীত করেছে| তারা বলেছিল: সেখানকার অধিবাসীরা আমাদের তুলনায় অনেক বড় এবং লম্বা| শহরগুলো বড় এবং তাদের প্রাচীরগুলো আকাশের সমান উঁচু এবং আমরা সেখানে দৈত্যাকার লোকও দেখেছিলাম!”’
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমরা কোথায় যেতে পারি? আমাদের ভাইয়েরা আমাদের মন গলিয়ে দিল, বলল, ‘আমাদের থেকে সে জাতি মহৎ ও উচ্চ এবং শহরগুলো অনেক বড় ও আকাশ পর্যন্ত দেওয়ালে ঘেরা; আরও সে জায়গায় আমরা অনাকীয়দের ছেলেদেরকেও দেখেছি।’”