Deuteronomy 1:34 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর মাবুদ তোমাদের কথাবার্তা শুনে ক্রুদ্ধ হলেন ও এই শপথ করলেন,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমরা যা বলেছ তা সদাপ্রভু যখন শুনলেন, তিনি ভীষণ অসন্তুষ্ট হলেন এবং এই শপথ করলেন
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর সদাপ্রভু তোমাদের বাক্যের রব শুনিয়া ক্রুদ্ধ হইলেন, ও এই দিব্য করিলেন,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর সদাপ্রভু তোমাদের বাক্যের রব শুনিয়া ক্রুদ্ধ হইলেন, ও এই দিব্য করিলেন,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“তোমাদের কথা শুনে সদাপ্রভু ভীষণ অসন্তুষ্ট হয়ে শপথ করে বলেছিলেন, ‘যে চমৎকার দেশটা তোমাদের পূর্বপুরুষদের দেবার শপথ আমি করেছিলাম একমাত্র যিফুন্নির ছেলে কালেব ছাড়া এখনকার সেই অসৎ লোকদের মধ্যে একজনও তা দেখতে পাবে না। কেবল কালেব তা দেখবে। সে পুরোপুরি ভাবে সদাপ্রভুর কথামত চলেছে বলে সে তা দেখবে এবং যেখানে সে পা দিয়ে এসেছে সেটাই আমি তাকে ও তার বংশধরদের দেব।’
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“তোমাদের কথা শুনে মাবুদ রেগে গিয়ে কসম খেয়ে বলেছিলেন, ‘যে চমৎকার দেশটা তোমাদের পূর্বপুরুষদের দেবার কসম আমি খেয়েছিলাম একমাত্র যিফুন্নির ছেলে কালুত ছাড়া এখনকার সেই অসৎ লোকদের মধ্যে একজনও তা দেখতে পাবে না। কেবল কালুত তা দেখবে। সে পুরোপুরি ভাবে মাবুদের কথামত চলেছে বলে সে তা দেখবে এবং যেখানে সে পা দিয়ে এসেছে সেটাই আমি তাকে ও তার বংশধরদের দেব।’
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমাদের কথাবার্তা শুনে প্রভু পরমেশ্বর ক্রুদ্ধ হয়ে শপথ করলেনঃ
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“তোমাদের অভিযোগ প্রভু শুনেছিলেন এবং তিনি এতে প্রচণ্ড ক্ষুব্ধ হয়েছিলেন| তিনি এক কঠিন প্রতিজ্ঞা করে বলেছিলেন,
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভু তোমাদের কথার আওয়াজ শুনে রেগে গেলেন ও এই দিব্যি করলেন,