Deuteronomy 1:36 — Compare Translations
7 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেবল যিফন্নির পুত্র কালুত তা দেখবে এবং সে যে ভূমিতে পদার্পণ করে এসেছে, সেই ভূমি আমি তাকে ও তার সন্তানদেরকে দেব; কেননা সে সমপূর্ণভাবে মাবুদের নির্দেশ পালন করেছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কেবল যিফূন্নির ছেলে কালেব ছাড়া। সে তা দেখবে, এবং আমি তাকে ও তার বংশধরদের সেই জায়গা দেব যেখানে সে পা রেখেছিল, কেননা সে পুরোপুরিভাবে সদাপ্রভুর কথা অনুসারে চলেছে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেবল যিফন্নির পুত্র কালেব তাহা দেখিবে; এবং সে যে ভূমিতে পদার্পণ করিয়া আসিয়াছে, সেই ভূমি আমি তাহাকে ও তাহার সন্তানগণকে দিব; কেননা সে সম্পূর্ণরূপে সদাপ্রভুর অনুগমন করিয়াছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেবল যিফুন্নির পুত্র কালেব তাহা দেখিবে; এবং সে যে ভূমিতে পদার্পণ করিয়া আসিয়াছে, সেই ভূমি আমি তাহাকে ও তাহার সন্তানগণকে দিব; কেননা সে সম্পূর্ণরূপে সদাপ্রভুর অনুগমন করিয়াছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কেবলমাত্র যিফুন্নির পুত্র কালেব সেই দেশ দেখতে পাবে। সে যে ভূমিতে পদার্পণ করেছে তা আমি তাকে এবং তার বংশধরদের দেব, কারণ সে প্রভু পরমেশ্বরের একনিষ্ঠ অনুগামী।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কেবলমাত্র যিফন্নির পুত্র কালেব সেই দেশ দেখতে পাবে| কালেব যে জায়গা দিয়ে হেঁটে গিয়েছিল সেই জায়গা আমি তাকে এবং তার উত্তরপুরুষদের দেবো| কারণ, আমার নির্দেশমতো কালেব সব কাজ করেছিলো|’
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কেবল যিফূন্নির ছেলে কালেব তা দেখবে এবং সে যে জায়গায় পা দিয়েছে; সেই ভূমি আমি তাকে ও তার ছেলেমেয়েকে দেব; কারণ সে পুরোপুরিভাবে সদাপ্রভুর অনুসরণ করেছে।”