Deuteronomy 1:38 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমার সম্মুখে দণ্ডায়মান নূনের পুত্র ইউসা সেই দেশে প্রবেশ করবে; তুমি তাকেই উৎসাহ দাও, কেননা সে ইসরাইলকে তা অধিকার করাবে।)
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু তোমার সাহায্যকারী নূনের ছেলে যিহোশূয় ঢুকবে। তাকে উৎসাহ দাও, কারণ সেই ইস্রায়েলকে দেশটি অধিকার করতে নেতৃত্ব দেবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমার সম্মুখে দণ্ডায়মান নূনের পুত্র যিহোশূয় সেই দেশে প্রবেশ করিবে; তুমি তাহাকেই আশ্বাস দেও, কেননা সে ইস্রায়েলকে তাহা অধিকার করাইবে।)
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমার সম্মুখে দণ্ডায়মান নূনের পুত্র যিহোশূয় সেই দেশে প্রবেশ করিবে; তুমি তাহাকেই আশ্বাস দেও, কেননা সে ইস্রায়েলকে তাহা অধিকার করাইবে।)
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু তোমার সাহায্যকারী নূনের ছেলে যিহোশূয় ঢুকবে। তুমি যিহোশূয়কে উৎসাহ দাও, কারণ সে-ই দেশটা দখল করে ইস্রায়েলীয়দের অধিকার হিসাবে দেবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু তোমার সাহায্যকারী নূনের ছেলে ইউসা ঢুকবে। তুমি ইউসাকে উৎসাহ দাও, কারণ সে-ই দেশটা দখল করে বনি-ইসরাইলদের অধিকার হিসাবে দেবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তুমিও সেখানে যেতে পারবে না। নুনের পুত্র যিহোশূয়, তোমার সেবক সেই দেশে যাবে। তাকে উৎসাহ দাও, কারণ সে-ই দেশে ইসরায়েলীদের স্বত্বাধিকার প্রতিষ্ঠিত করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু তোমার সহায়ক, নূনের পুত্র যিহোশূয় ঐ দেশে প্রবেশ করতে পারবে| যিহোশূয়কে উৎসাহিত করো, কারণ দেশটিকে অধিকার করার জন্য সে ইস্রায়েলের লোকদের নেতৃত্ব দিয়ে এগিয়ে নিয়ে যাবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমার সামনে দাঁড়িয়ে থাকা নূনের ছেলে যিহোশূয় সেই দেশে যাবে; তুমি তাকেই আশ্বাস দাও, কারণ সে ইস্রায়েলকে তা অধিকারের জন্য নেতৃত্ব দেবে।