Deuteronomy 1:4 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হিষবোন-নিবাসী আমোরীয়দের বাদশাহ্ সীহোন এবং ইদ্রিয়ীতে অষ্টারোৎ-নিবাসী বাশনের বাদশাহ্ উজকে আঘাত করার পর,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ইমোরীয়দের রাজা সীহোনকে এবং ইদ্রিয়ীতে বাশনের রাজা ওগকে হারিয়ে দেবার পর এই ঘটনা ঘটেছিল। সীহোন রাজত্ব করতেন হিষ্বোনে এবং ওগ রাজত্ব করতেন অষ্টারোতে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হিষ্বোন-নিবাসী ইমোরীয়দের রাজা সীহোনকে, এবং ইদ্রিয়ীতে অষ্টারোৎ-নিবাসী বাশনের রাজা ওগকে আঘাত করিলে পর,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হিষ্বোন-নিবাসী ইমোরীয়দের রাজা সীহোনকে, এবং ইদ্রিয়ীতে অষ্টারোৎ-নিবাসী বাশনের রাজা ওগকে আঘাত করিলে পর,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ইমোরীয়দের রাজা সীহোনকে এবং ইদ্রিয়ী শহরে বাশন দেশের রাজা ওগকে হারিয়ে দেবার পরে তিনি তা প্রকাশ করেছিলেন। সীহোন রাজত্ব করতেন হিষ্বোনে এবং ওগ রাজত্ব করতেন অষ্টারোতে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমোরীয়দের বাদশাহ্ সীহোনকে এবং ইদ্রিয়ী শহরে বাশন দেশের বাদশাহ্ উজকে হারিয়ে দেবার পরে তিনি তা প্রকাশ করেছিলেন। সীহোন রাজত্ব করতেন হিষ্বোনে এবং উজ রাজত্ব করতেন অষ্টারোতে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইমােরীদের রাজা হিষ্বোণ নিবাসী সিহোন এবং ইদ্রেয়ীতে অষ্টারোৎ নিবাসী বাশানের রাজা ওগ্কে পরাজিত করার পর,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এ হল প্রভুর সীহোন এবং ওগকে পরাজিত করার পরের ঘটনা| (সীহোন ছিলেন ইমোরীয়দের রাজা, তিনি হিষ্বোনে বাস করতেন| ওগ ছিলেন বাশনের রাজা, তিনি অষ্টারোৎ এবং ইদ্রিয়ীতে বাস করতেন|)
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে তিনি ইমোরীয়দের রাজা সীহোনকে, যিনি হিষ্বোনে বাস করতেন এবং বাশনের রাজা ওগকে, যিনি ইদ্রিয়ীর অষ্টারোতে বাস করতেন তাদেরকে আঘাত করলেন।