Deuteronomy 1:5 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
জর্ডানের পূর্বপারে মোয়াব দেশে মূসা শরীয়তের এই সমস্ত কথা ব্যাখ্যা করতে লাগলেন; তিনি বললেন,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
জর্ডনের পূর্বদিকে মোয়াব দেশে মোশি এই বিধান ব্যাখ্যা করতে লাগলেন, তিনি বললেন:
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যর্দ্দনের পূর্ব্বপারে মোয়াব দেশে মোশি এই ব্যবস্থা ব্যাখ্যা করিতে লাগিলেন; তিনি বলিলেন,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যর্দনের পূর্বপারে মোয়াব দেশে মোশি এই ব্যবস্থা ব্যাখ্যা করিতে লাগিলেন; তিনি বলিলেন,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আইন-কানুনের এই সব কথা মোশি যর্দন নদীর পূর্ব দিকে মোয়াব দেশে ইস্রায়েলীয়দের বুঝিয়ে বলতে লাগলেন। তিনি বললেন,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
শরীয়তের এই সব কথা মূসা জর্ডান নদীর পূর্ব দিকে মোয়াব দেশে বনি-ইসরাইলদের বুঝিয়ে বলতে লাগলেন। তিনি বললেন,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
জর্ডনের পূর্বতীরে মোয়াব দেশে মোশি এই বিধানের ব্যাখ্যা করে বললেন,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইস্রায়েলের লোকরা যর্দন নদীর পূর্বদিকে মোয়াবে থাকাকালীন মোশি ঈশ্বরের আদেশগুলির বিস্তারিত ব্যাখ্যা করতে শুরু করলেন| তিনি বললেন:
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যর্দ্দনের পূর্ব পারে মোয়াব দেশে মোশি এই ব্যবস্থা ব্যাখ্যা করতে লাগলেন; তিনি বললেন,