Deuteronomy 1:7 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এখন ফিরে তোমরা যাত্রা কর, আমোরীয়দের পর্বতময় দেশ এবং তার নিকটবর্তী সমস্ত স্থান, অরাবা উপত্যকা, পাহাড়ী অঞ্চল, নিম্নভূমি, দক্ষিণ প্রদেশ ও সমুদ্রতীর, মহানদী ফোরাত পর্যন্ত কেনানীয়দের দেশে ও লেবাননে প্রবেশ কর।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এখন তোমরা ছাউনি তুলে নিয়ে ইমোরীয়দের পাহাড়ি এলাকা এবং তার নিকটবর্তী জায়গার লোকদের কাছে যাও যারা অরাবাতে, উঁচু পাহাড়ি এলাকায়, পশ্চিম প্রদেশের নিচের পাহাড়ি এলাকায়, নেগেভে এবং সমুদ্রের তীরে, মহানদী ইউফ্রেটিস নদী পর্যন্ত কনানীয়দের দেশে ও লেবাননে বসবাস করে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এখন ফির, তোমরা যাত্রা কর, ইমোরীয়দের পর্ব্বতময় দেশ এবং তন্নিকটবর্ত্তী সকল স্থান, অরাবা তলভূমি, পাহাড় অঞ্চল, নিম্নভূমি, দক্ষিণ প্রদেশ ও সমুদ্রতীর, মহানদী ফরাৎ নদী পর্য্যন্ত কনানীয়দের দেশে ও লিবানোনে প্রবেশ কর।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এখন ফির, তোমরা যাত্রা কর, ইমোরীয়দের পর্বতময় দেশ এবং তন্নিকটবর্তী সকল স্থান, অরাবা তলভূমি, পাহাড় অঞ্চল, নিম্নভূমি, দক্ষিণ প্রদেশ ও সমুদ্রতীর, মহানদী ফরাৎ নদী পর্যন্ত কনানীয়দের দেশে ও লিবানোনে প্রবেশ কর।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এখন তোমরা ছাউনি তুলে নিয়ে ইমোরীয়দের পাহাড়ী এলাকা এবং তার আশেপাশের জায়গার লোকদের কাছে যাও। তারা অরাবাতে, উঁচু পাহাড়ী এলাকায়, নীচের পাহাড়ী এলাকায়, নেগেভে এবং সাগরের কিনারায় বাস করে। এই জায়গাগুলো হল কনানীয়দের দেশ সুদ্ধ লেবানন হয়ে মহানদী ইউফ্রেটিস পর্যন্ত সমস্ত জায়গাটা।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এখন তোমরা ছাউনি তুলে নিয়ে আমোরীয়দের পাহাড়ী এলাকা এবং তার আশেপাশের জায়গার লোকদের কাছে যাও। তারা আরবাতে, উঁচু পাহাড়ী এলাকায়, নীচের পাহাড়ী এলাকায়, নেগেভে এবং সাগরের কিনারায় বাস করে। এই জায়গাগুলো হল কেনানীয়দের দেশ সুদ্ধ লেবানন হয়ে মহানদী ফোরাত পর্যন্ত সম্পূর্ণ জায়গাটা।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এবার তোমরা ইমোরীদের পার্বত্য অঞ্চল ও তার নিকটবর্তী সকল স্থান, আরাবা উপত্যকা, পার্বত্য অঞ্চল, নিম্নভূমি, দক্ষিণে নেগেব অঞ্চল, সমুদ্রের উপকূল ভাগে কনান ও লেবানন দেশ হয়ে মহানদী ইউফ্রেটিস অভিমুখে যাত্রা কর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইমোরীয় লোকরা যেখানে বাস করে সেই পাহাড়ী দেশে যাও| সেখানে আশেপাশের সমস্ত জায়গাতেই যাও| যর্দন উপত্যকা, পাহাড়ী দেশ, পশ্চিমের ঢালু অঞ্চল, নেগেভ এবং সমুদ্রতীরে যাও| কনান এবং লিবানোনের মধ্য দিয়ে বৃহৎ‌‌ নদী ফরাৎ পর্যন্ত যাও|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমাদের যাত্রা শুরু কর, ইমোরীয়দের পার্বত্য অঞ্চলে এবং তার কাছাকাছি সব জায়গায়, অরাবা উপত্যকায়, পাহাড় অঞ্চলে, নীচু জায়গায়, দক্ষিণ প্রদেশে ও মহাসমুদ্রতীরে, মহানদী ফরাৎ পর্যন্ত কনানীয়দের দেশে ও লিবানোনে প্রবেশ কর।