Deuteronomy 1:8 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
দেখ, আমি সেই দেশ তোমাদের সম্মুখে দিয়েছি; তোমাদের পূর্বপুরুষ ইব্রাহিম, ইস্হাক ও ইয়াকুবকে এবং তাদের পরে তাদের বংশকে যে দেশ দিতে মাবুদ শপথ করেছিলেন তোমরা সেই দেশে প্রবেশ করে তা অধিকার কর।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
দেখো, আমি তোমাদের এই দেশ দিয়েছি। তোমাদের পূর্বপুরুষদের কাছে অব্রাহাম, ইস্হাক ও যাকোব এবং তাঁদের বংশধরদের কাছে যে দেশ দিতে সদাপ্রভু শপথ করেছিলেন তোমরা সেখানে গিয়ে সেই দেশ অধিকার করো।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
দেখ, আমি সেই দেশ তোমাদের সম্মুখে দিয়াছি; তোমাদের পিতৃপুরুষ অব্রাহাম, ইস্হাক ও যাকোবকে এবং তাহাদের পরে তাহাদের বংশকে যে দেশ দিতে সদাপ্রভু দিব্য করিয়াছিলেন, তোমরা সেই দেশে প্রবেশ করিয়া তাহা অধিকার কর।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
দেখ, আমি সেই দেশ তোমাদের সম্মুখে দিয়াছি; তোমাদের পিতৃপুরুষ অব্রাহাম, ইস্হাক ও যাকোবকে এবং তাহাদের পরে তাহাদের বংশকে যে দেশ দিতে সদাপ্রভু দিব্য করিয়াছিলেন, তোমরা সেই দেশে প্রবেশ করিয়া তাহা অধিকার কর।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
দেখ, আমি ঐ জায়গাগুলো তোমাদের দিয়ে রেখেছি। আমি সদাপ্রভু তোমাদের পূর্বপুরুষ অব্রাহাম, ইস্হাক, যাকোব ও তাদের পরে তাদের বংশধরদের যে দেশ দেবার শপথ করেছিলাম তোমরা সেখানে গিয়ে সেই দেশ অধিকার কর।’
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দেখ, আমি ঐ জায়গাগুলো তোমাদের দিয়ে রেখেছি। আমি মাবুদ তোমাদের পূর্বপুরুষ ইব্রাহিম, ইসহাক, ইয়াকুব ও তাদের পরে তাদের বংশধরদের যে দেশ দেবার কসম খেয়েছিলাম তোমরা সেখানে গিয়ে সেই দেশ অধিকার কর।’
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দেখ, এই দেশ আমি তোমাদের সম্মুখে রেখেছি, তোমাদের পিতৃপুরুষ অব্রাহাম, ইস্হাক ও যাকোবকে এবং তাদের পরে তাদের বংশধরদের যে দেশ দেওয়ার প্রতিশ্রুতি আমি, প্রভু পরমেশ্বর দিয়েছিলাম, তোমরা সেই দেশে প্রবেশ করে অধিকার কর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দেখো, আমি তোমাদের সেই দেশ দিচ্ছি| যাও এবং সেই দেশটি অধিকার কর| আমি শপথ করেছিলাম যে সেই জমি তোমাদের পূর্বপুরুষদের অব্রাহাম, ইসহাক এবং যাকোবকে দেব| আমি শপথ করেছিলাম যে সেই জমি তাঁদের এবং তাঁদের উত্তরপুরুষদের দেবো|’
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
দেখ, আমি সেই দেশ তোমাদের সামনে দিয়েছি; তোমাদের পূর্বপুরুষ অব্রাহাম, ইস্হাক ও যাকোবকে এবং তাদের পরবর্তী বংশকে যে দেশ দিতে সদাপ্রভু দিব্যি করেছিলেন, তোমরা সেই দেশে গিয়ে তা অধিকার কর।’”