Deuteronomy 10:1 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেই সময়ে মাবুদ আমাকে বললেন, তুমি প্রথমবারের মতই দু’টি পাথর-ফলক কেটে আমার কাছে পর্বতে উঠে এসো এবং কাঠের একটি সিন্দুক তৈরি কর।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেই সময়ে সদাপ্রভু আমাকে বলেছিলেন, “তুমি দু-টুকরো পাথর কেটে আগের পাথরের ফলকের মতো করে নাও এবং পাহাড়ের উপরে আমার কাছে উঠে এসো। সেই সঙ্গে একটি কাঠের সিন্দুকও তৈরি কোরো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সেই সময়ে সদাপ্রভু আমাকে কহিলেন, তুমি প্রথমের মত দুইখান প্রস্তরফলক তক্ষণ করিয়া আমার নিকটে পর্ব্বতে উঠিয়া আইস, এবং কাষ্ঠের এক সিন্দুক নির্ম্মাণ কর।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সেই সময়ে সদাপ্রভু আমাকে কহিলেন, তুমি প্রথমবারের মত দুইখান প্রস্তরফলক তক্ষণ করিয়া আমার নিকটে পর্বতে উঠিয়া আইস, এবং কাষ্ঠের এক সিন্দুক নির্মাণ কর।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“সেই সময় সদাপ্রভু্‌ আমাকে বলেছিলেন, ‘তুমি দুই টুকরা পাথর কেটে আগের পাথর-ফলক দু’টার মত করে নাও এবং পাহাড়ের উপরে আমার কাছে উঠে এস। সেই সংগে কাঠের একটি সিন্দুকও তৈরী করে নিয়ো।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“সেই সময় মাবুদ আমাকে বলেছিলেন, ‘তুমি দুই টুকরা পাথর কেটে আগের পাথর-ফলক দু’টার মত করে নাও এবং পাহাড়ের উপরে আমার কাছে উঠে এস। সেই সংগে কাঠের একটি সিন্দুকও তৈরী করে নিয়ো।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেই সময় প্রভু পরমেশ্বর আমাকে বললেন, তুমি আগেকার মত দুটি পাষাণ পলক কেটে পাহাড়ের উপরে আমার কাছে নিয়ে এস। এই সঙ্গে কাঠের একটি সিন্দুকও তুমি নির্মাণ কর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“সেই সময় প্রভু আমাকে বলেছিলেন, ‘প্রথম বারের দুটি পাথরের ফলকের মতো তুমি আবার পাথর কেটে বার করবে| এরপর তুমি পর্বতের ওপরে আমার কাছে আসবে| এছাড়াও একটি কাঠের বাক্স তৈরী কর|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেই দিনের সদাপ্রভু আমাকে বললেন, “তুমি পাথরের দুটি ফলক খোদাই কর এবং আমার কাছে পর্বতে উঠে এস এবং কাঠের এক সিন্দুক তৈরী কর।