Deuteronomy 10:12 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এখন হে ইসরাইল, তোমার আল্লাহ্‌ মাবুদ তোমার কাছে কি চান? কেবল এটা, যেন তুমি তোমার আল্লাহ্‌ মাবুদকে ভয় কর, তাঁর সকল পথে চলো ও তাঁকে মহব্বত কর এবং তোমার সমস্ত অন্তর ও তোমার সমস্ত প্রাণের সঙ্গে তোমার আল্লাহ্‌ মাবুদের সেবা কর,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এখন হে ইস্রায়েল, তোমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদের কাছে কী চান? তিনি কেবল চান যেন তোমরা তোমাদের ঈশ্বর সদাপ্রভুকে ভয় করো, সব ব্যাপারে তাঁর পথে চলো, তাঁকে ভালোবাসো, তোমাদের সমস্ত হৃদয় ও প্রাণ দিয়ে তাঁর সেবা করো,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এখন হে ইস্রায়েল, তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার কাছে কি চাহেন? কেবল এই, যেন তুমি আপন ঈশ্বর সদাপ্রভুকে ভয় কর, তাঁহার সকল পথে চল ও তাঁহাকে প্রেম কর, এবং তোমার সমস্ত হৃদয় ও তোমার সমস্ত প্রাণের সহিত তোমার ঈশ্বর সদাপ্রভুর সেবা কর,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এখন হে ইস্রায়েল, তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার কাছে কি চাহেন? কেবল এই, যেন তুমি আপন ঈশ্বর সদাপ্রভুকে ভয় কর, তাঁহার সকল পথে চল ও তাঁহাকে প্রেম কর, এবং তোমার সমস্ত হৃদয় ও তোমার সমস্ত প্রাণের সহিত তোমার ঈশ্বর সদাপ্রভুর সেবা কর,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“ইস্রায়েলীয়েরা, তোমাদের ঈশ্বর সদাপ্রভু এখন তোমাদের কাছ থেকে কি চান? তিনি কেবল চান যেন তোমরা তোমাদের ঈশ্বর সদাপ্রভুকে ভক্তি কর, সব ব্যাপারে তাঁর পথে চল, তাঁকে ভালবাস, তোমাদের সমস্ত মন-প্রাণ দিয়ে তাঁর সেবা কর আর তোমাদের মংগলের জন্য আজ আমি তোমাদের কাছে সদাপ্রভুর যে সব আদেশ ও নিয়ম দিচ্ছি তা পালন কর।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“বনি-ইসরাইলরা, তোমাদের মাবুদ আল্লাহ্‌ এখন তোমাদের কাছ থেকে কি চান? তিনি কেবল চান যেন তোমরা তোমাদের মাবুদ আল্লাহ্‌কে ভয় কর, সব ব্যাপারে তাঁর পথে চল, তাঁকে মহব্বত কর, তোমাদের সমস্ত মনপ্রাণ দিয়ে তাঁর এবাদত কর আর তোমাদের ভালোর জন্য আজ আমি তোমাদের কাছে মাবুদের যে সব হুকুম ও নিয়ম দিচ্ছি তা পালন কর।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে ইসরায়েলকুল! শোন, তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর তোমাদের কাছে কি প্রত্যাশা করেন? তাঁর প্রত্যাশা—তোমরা তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরকে সম্ভ্রম কর, তাঁর নির্দেশিত পথে চল ও তাঁকে ভালবাস। তোমাদের সমগ্র হৃদয়, মন ও প্রাণ দিয়ে তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের সেবা কর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“এখন হে ইস্রায়েলের লোকরা, শোনো! প্রভু, তোমাদের ঈশ্বর, প্রকৃতই তোমাদের কাছে থেকে কি আশা করেন? ঈশ্বর চান যে তোমরা তাঁকে শ্রদ্ধা করবে এবং তিনি যা বলেন সেটা করবে| ঈশ্বর চান যে তোমরা তাঁকে ভালোবাসবে এবং তোমাদের সমস্ত হৃদয় এবং সমস্ত আত্মা দিয়ে তাঁর সেবা করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এখন হে ইস্রায়েল, তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার কাছে কি চান? শুধু এই, যেন তুমি আপন ঈশ্বর সদাপ্রভুকে ভয় কর, তাঁর সব পথে চল ও তাঁকে প্রেম কর এবং তোমার সমস্ত হৃদয় ও তোমার সমস্ত প্রাণের সঙ্গে তোমার ঈশ্বর সদাপ্রভুর সেবা কর,