Deuteronomy 10:15 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেবল তোমার পূর্বপুরুষদের মহব্বত করতে মাবুদের সন্তোষ ছিল, আর তিনি তাদের পরে তাদের বংশকে অর্থাৎ আজকের মত সমস্ত জাতির মধ্য থেকে তোমাদেরকে মনোনীত করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তবুও তোমাদের পূর্বপুরুষদের প্রতি তাঁর স্নেহ ছিল এবং তিনি তাদের ভালোবাসতেন, আর তিনি সমস্ত জাতির মধ্য থেকে তাদের বংশধরদের, অর্থাৎ তোমাদের মনোনীত করেছেন—যেমন তোমরা আজও আছ।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেবল তোমার পিতৃপুরুষদিগকে প্রেম করিতে সদাপ্রভুর সন্তোষ ছিল, আর তিনি তাহাদের পরে তাহাদের বংশকে অর্থাৎ অদ্যকার মত সর্ব্বজাতির মধ্যে তোমাদগিকে মনোনীত করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেবল তোমার পিতৃপুরুষদিগকে প্রেম করিতে সদাপ্রভুর সন্তোষ ছিল, আর তিনি তাহাদের পরে তাহাদের বংশকে অর্থাৎ অদ্যকার মত সর্বজাতির মধ্যে তোমাদিগকে মনোনীত করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তবুও তোমাদের পূর্বপুরুষদের প্রতি তাঁর টান ছিল বলে তিনি তাদের ভালবেসেছিলেন। তিনি সমস্ত জাতির মধ্য থেকে তাদের বংশধরদের, অর্থাৎ তোমাদের বেছে নিয়েছেন আর আজও তোমরা সেই বেছে নেওয়া জাতিই আছ।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তবুও তোমাদের পূর্বপুরুষদের প্রতি তাঁর টান ছিল বলে তিনি তাদের মহব্বত করেছিলেন। তিনি সমস্ত জাতির মধ্য থেকে তাদের বংশধরদের, অর্থাৎ তোমাদের বেছে নিয়েছেন আর আজও তোমরা সেই বেছে নেওয়া জাতিই আছ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তবুও প্রভু তোমাদের পিতৃপুরুষদের এতো গভীরভাবে ভালবেসে ছিলেন যে তাদের পরে তাদের বংশধরদের মনোনীত করেছিলেন। সমস্ত জাতির মধ্যে আজও তোমরাই তাঁর মনোনীত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু তোমাদের পূর্বপুরুষদের খুবই ভালোবাসতেন| তিনি তাদের এতই ভালোবাসতেন যে তিনি তোমাদের অর্থাৎ‌ তাদের উত্তরপুরুষদের বেছেছিলেন| অন্যান্য জাতির মধ্যে থেকে তিনি তোমাদের মনোনীত করেছেন আর তোমরা আজও তাঁর বিশেষ জন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
শুধু তোমার পূর্বপুরুষদেরকে প্রেম করতে সদাপ্রভুর সন্তোষ ছিল, আর তিনি তাদের পরে তাদের বংশকে অর্থাৎ আজকের মত সর্বজাতির মধ্যে তোমাদেরকে বেছে নিলেন।